রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

আ জ ম ওবায়েদুল্লাহ এক জীবন্ত উপন্যাস: জামায়াত আমির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৩৬ সময় দেখুন


চট্টগ্রাম ব্যুরো: সদ্যপ্রয়াত চট্টগ্রাম মহানগর জামায়াতের নায়েবে আমির আ জ ম ওবায়েদুল্লাহ’র স্মৃতিচারণ করে দলটির কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আ জ ম ওবায়েদুল্লাহ এক জীবন্ত উপন্যাস। মানুষ দেখে, শুনে, পড়ে, শিখে। তিনি এমনই একজন মানুষ যাকে দেখা, শোনা ও পড়া যেত। আ জ ম ওবায়েদুল্লাহ একজন কর্মবীর ছিলেন। গুণী মানুষ যতদিন বেঁচে থাকে ততদিন সমাজ তার মূল্য বুঝে না। ওবায়েদুল্লাহর মৃত্যুর পর আমরা হাড়ে হাড়ে সেটা টের পাচ্ছি।’

মঙ্গলবার (২০ মে) বিকেলে চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে প্রয়াত আ জ ম ওবায়েদুল্লাহ’র স্মরণে ‘চট্টগ্রাম কালচারাল একাডেমি’ আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চট্টগ্রাম কালচারাল একাডেমির সভাপতি সেলিম জামানের সভাপতিত্বে এবং কবি চৌধুরী আব্দুল হালিম ও গীতিকার গোলাম মোস্তফার যৌথ সঞ্চালনায় সভায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম মহানগর কমিটির আমির শাহজাহান চৌধুরী, নায়েবে আমির মুহাম্মদ নজরুল ইসলাম, সেক্রেটারি মুহাম্মদ নুরুল আমিন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.মুহাম্মদ আলী আজাদী, সাবেক উপ-উপাচার্য আবু বকর রফিক আহমদ, প্রয়াতের সন্তান উমর মুসান্না, আইনজীবী মুহাম্মদ পারভেজ, শরীফ বায়জিদ মাহমুদ, আমিরুল ইসলাম, মোস্তাক খন্দকার, চৌধুরী গোলাম মাওলা বক্তব্য দেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর