শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
‘Can’t believe it’: Ex-England captain stunned by Vaibhav Sooryavanshi snub | Cricket News মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা Khushbu Sundar Gets Emotional As Daughter Avantika Marries Shravan Sreenivasan: ‘Eyes Are Still Moist’ | Tamil Cinema News ১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News এবার আসছে মেটার ‘AI পেনডেন্ট’!

আ.লীগকে নিষিদ্ধ না করলে দুর্বার আন্দোলন: এনসিপি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১১৩ সময় দেখুন


স্টাফ করেসপন্ডেন্ট
২৮ এপ্রিল ২০২৫ ০০:০১

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ছবি: সংগৃহীত

ঢাকা: আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর পুরান ঢাকার ধোলাইপাড় এলাকায় চাঁদাবাজি বন্ধ, আওয়ামী লীগের দলগতভাবে বিচার, নিবন্ধন বাতিল এবং রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তারা।

মিছিলে নেতৃত্ব দেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন, কেন্দ্রীয় নেতা জয়নাল আবেদীন শিশির, যুগ্ম মূখ্য সংগঠক এস এম শাহরিয়ার, কেন্দ্রীয় নেতা আসাদ বিন রনি, রাকিব হোসেন, খান মুহাম্মদ মোরসালীনসহ শ্যামপুর ও কদমতলী থানা শাখার নেতাকর্মীরা।

সমাবেশে বক্তারা এলাকায় চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, দেশের সাধারণ মানুষের জীবন আজ বিপর্যস্ত। আওয়ামী লীগ দলীয়ভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আগে যেভাবে চাঁদাবাজি করেছিল, বর্তমানেও একইভাবে চাঁদাবাজি চলছে। তা অবিলম্বে সরকারকে বন্ধের উদ্যোগ নিতে হবে।

জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন বলেন, ‘একটি দলের চাঁদাবাজির কারণে জনগণের স্বাভাবিক জীবনযাত্রাকে বিপর্যস্ত করেছে। চাঁদাবাজি ও সন্ত্রাস তাদের অস্তিত্বের অংশ হয়ে গেছে। তা অবিলম্বে বন্ধ করতে হবে।’

যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেন, ‘বর্তমান অন্তর্বতী সরকার যদি গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ না করতে পারে তাহলে অবিলম্বে তাদের পদত্যাগ করা উচিত। যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে সক্ষম আমরা সেই সরকারকে ক্ষমতায় দেখতে চাই, অক্ষমদের চাই না।’

যুগ্ম মুখ্য সংগঠক এস এম শাহরিয়ার বলেন, ‘রাজধানীসহ সারাদেশে প্রতিদিন চাঁদাবাজির কারণে ব্যবসায়ী ও সাধারণ জনগণ চরম দুর্ভোগের শিকার হচ্ছে। একটি দল পুরোপুরি ক্ষমতায় না এসেও থেকেও জনগণের সম্পদ চাঁদাবাজি করছে, লুটপাট করছে, তাদের বিচারের আওতায় আনতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন শ্যামপুর-কদমতালী থানার নেতা হাসানুল ইসলাম রায়হান, সাদিকুল ইসলাম, রবিউল ইসলাম খোরশেদ আলম, ইসমাইল হোসেন, মোহাম্মদ রায়হান প্রমুখ। এরপর মশাল হাতে মিছিল করেন তারা। মিছিলটি ধোলাইপাড় মোড় থেকে শুরু হয়ে পোস্তগোলা, জুরাইন হয়ে বিক্রমপুর মার্কেটের সামনে এসে শেষ হয়।

সারাবাংলা/এফএন/পিটিএম

আওয়ামী লীগ
এনসিপি
টপ নিউজ
নিষিদ্ধ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom