রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

আ.লীগের আসন সর্বোচ্চ ১৬৬টি, বিএনপির ১৩৭: গবেষণা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৭ অক্টোবর, ২০২৩
  • ১০৫ সময় দেখুন
আ.লীগের আসন সর্বোচ্চ ১৬৬টি, বিএনপির ১৩৭: গবেষণা


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ১৪৮ থেকে ১৬৬টি আসন পেতে পারে। বিএনপি পেতে পারে ১১৯ থেকে ১৩৭টি। অন্যান্য দল, যেমন— জাতীয় পার্টি, জামায়াতে ইসলাম, বিজেপি, এলডিপি মিলে পেতে পারে ১৫টি আসন।

বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি অধ্যাপক ড. আবুল বারাকাত নিজের এক গবেষণায় এমন পূর্বাভাস দিয়েছেন। তার মতে, নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে ভোটের ফলাফলে এমন চিত্র দেখা যাবে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) রাজধানীর ইস্কাটনে বাংলাদেশ অর্থনীতি সমিতির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে গবেষণার তথ্য তুলে ধরেন এই অর্থনীতিবিদ। তার গবেষণার শিরোনাম ‘ভোটারের মন ও আসন্ন ২০২৪ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য ফলাফল’। তিনি এককভাবেই এই গবেষণা করেছেন বলে জানান।

আবুল বারকাত তার লিখিত বক্তব্যে বলেন, আওয়ামী লীগ ও বিএনপি উভয় দলেরই ৭০টি করে ভিত্তি আসন রয়েছে। যেসব দলের পক্ষে কোনো আসনে ভিত্তি ভোট অর্থাৎ, নিশ্চিত ভোট ৪০ শতাংশের বেশি সেগুলো ওই দলের ভিত্তি আসন। কেননা, ওই আসনে জয় পেতে দোদুল্যমান ভোটারদের যে ভোট দরকার, তা ওই দল অপেক্ষাকৃত সহজে পেতে পারে।

আবুল বারাকাত বলেন, আমাদের হিসাবে দেশের ৩০০টি সংসদ আসনের মধ্যে ১৫৫টি আসন হলো ‘ভিত্তি আসন’ বা ‘সম্ভাব্য বিজয় নিশ্চিত আসন’।

আওয়ামী লীগ যে ১৪৮-১৬৬টি আসন পেতে পারে তার মধ্যে ৭০টি ‘ভিত্তি আসন’। বাদবাকি ৭৮-৯৬টি আসন ‘বিজয় অনিশ্চিত আসন’-এর অংশ। আওয়ামী লীগের প্রাপ্তি-সম্ভাব্য ১৪৮-১৬৬টি আসনের মধ্যে ৪৮টি আসন আসবে দেশের দক্ষিণ-দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে। আর ১০০-১১৮ আসন আসবে ঢাকাসহ দেশের পূর্ব-পশ্চিম-উত্তর অঞ্চল থেকে।

অন্যদিকে, বিএনপি যে ১১৯-১৩৭টি আসন পেতে পারে, তার মধ্যে ৭০টি ‘ভিত্তি আসন’। আর বাদবাকি ৪৯-৬৭টি আসন ‘বিজয়-অনিশ্চিত আসন’-এর অংশ। বিএনপির প্রাপ্তি-সম্ভাব্য ১১৯-১৩৭টি আসনের মধ্যে ১৬টি আসন আসবে দেশের দক্ষিণ- দক্ষিণ পশ্চিম অঞ্চল থেকে। আর ১০৩-১২১টি আসন আসবে ঢাকাসহ দেশের পূর্ব-পশ্চিম-উত্তর অঞ্চল থেকে ।

গবেষণায় দেখা যায়, সম্ভাব্য চূড়ান্ত ফলাফল বহাল থাকলে আওয়ামী লীগের পক্ষে জোটবদ্ধভাবে সরকার গঠন সম্ভাবনা সবচেয়ে বেশি। এক্ষেত্রে জোট হতে হবে জাতীয় পার্টির সঙ্গে। তবে আওয়ামী লীগের পক্ষে এককভাবে সরকার গঠন সম্ভব হতে পারে, যদি তাদের আসনসংখ্যার গতিমুখ সর্বোচ্চ সম্ভাব্য-আসনমুখী হয়।

আবুল বারকাতের গবেষণা অনুযায়ী, সম্ভাব্য চূড়ান্ত ফলাফল যদি বহাল থাকে, তাহলে বিএনপির পক্ষে এককভাবে সরকার গঠনের সম্ভাবনা নেই। তবে বিএনপির পক্ষে জোটবদ্ধ সরকার গঠনের পাটিগাণিতিক সম্ভাবনা যতটুকু আছে, তা যথেষ্ট শর্তসাপেক্ষ। এক্ষেত্রে বিএনপিকে অবশ্যই সম্ভাব্য সর্বোচ্চসংখ্যক আসন প্রাপ্তি (১৩৭টি আসন) নিশ্চিত করে জাতীয় পার্টি ও জামায়াতে ইসলামীসহ অন্য সবার সাথে জোটবদ্ধ হতে হবে এবং একই সঙ্গে আওয়ামী লীগের আসনসংখ্যা কোনো অবস্থাতেই সম্ভাব্য সর্বনিম্ন সংখ্যকে (১৪৮টি আসন) আসনের বেশি হতে পারবে না। এত বেশি শর্তসাপেক্ষ বিধায়, বিএনপির পক্ষে জোটবদ্ধ সরকার গঠনের বাস্তব সম্ভাবনা ক্ষীণ।

ভিত্তি আসন কেন বলা হচ্ছে

লিখিত বক্তব্যে বলা হয়, আমাদের হিসাবে দেশে ভিত্তি আসনের আনুমানিক সংখ্যা হবে মোট ১৫৫টি। দেশে মোট আসনের ৫১.৭ শতাংশ। এই ১৫৫টি ‘সম্ভাব্য বিজয়-নিশ্চিত আসন’ অথবা ‘ভিত্তি আসন’-এর বণ্টন হবে এ রকম: আওয়ামী লীগ ৭০টি আসন (মোট আসনের ২৩ শতাংশ), বিএনপি ৭০টি আসন (মোট আসনের ২৩ শতাংশ)। আর অন্যান্য দল ১৫টি আসন, যা মোট আসনের ৫ শতাংশ। এসব আসনে দোদুল্যমান ভোট বা পরিবর্তনীয় ভোট-এর খুব একটা ভূমিকা থাকবে না। তবে এর বিপরীতে আমাদের হিসাব বলছে যে, ৩০০টি আসনের বাদবাকি ১৪৫টি আসনে (মোট আসনের ৪৮.৩ শতাংশ) জয়-পরাজয় নির্ধারণে দোদুল্যমান ৩০ শতাংশ ভোটের ভূমিকা হবে নিয়ামক-নির্ধারক।

আমরা কেন বলছি যে আওয়ামী লীগ ও বিএনপি―প্রত্যেকের ভিত্তি আসনসংখ্যা ৭০টি? আমরা যে পদ্ধতি মেনে হিসাব করেছি তা হলো- এই দুই দলের যেকোনো একটি দল যখন সরকার গঠন করতে সক্ষম হয়নি, তখন ওই দল যেসব আসনে জিতেছিল এবং কমপক্ষে ৪২ শতাংশ ভোট পেয়েছিল আর একই সঙ্গে যেসব আসনে পরাজিত হয়েছিল এবং কমপক্ষে ৪০ শতাংশ ভোট পেয়েছিল এই দুই ধরনের আসনের যোগফলই হলো সেইসব আসন, যার মধ্যে আছে ওই দলের মোট ‘প্রাথমিক’ ভিত্তি আসন। ১৯৯৬ ও ২০০৮-এর নির্বাচনের পরে সরকার গঠন করেছিল আওয়ামী লীগ, আর ১৯৯১ ও ২০০১-এর নির্বাচনের পরে সরকার গঠন করেছিল বিএনপি। ১৯৯৬ ও ২০০৮-এর নির্বাচনে পরাজিত দল-বিএনপির গড় অবস্থা ছিল এ রকম: ৫৫টি আসনে কমপক্ষে ৪২ শতাংশ ভোট পেয়ে জিতেছিল, আর ৪৭টি আসনে কমপক্ষে ৪০ শতাংশ ভোট পেয়ে হেরেছিল―এই দুয়ের যোগফল ১০২টি আসন। আর ১৯৯১ ও ২০০১-এর নির্বাচনে পরাজিত দল আওয়ামী লীগের গড় অবস্থা ছিল এ রকম: ৫২টি আসনে কমপক্ষে ৪২ শতাংশ ভোট পেয়ে জিতেছিল, আর ৫০টি আসনে কমপক্ষে ৪০ শতাংশ ভোট পেয়ে হেরেছিল―এ দুয়ের যোগফলও ১০২টি আসন। অর্থাৎ কাকতালীয়ভাবে উভয়েরই সমান মোট গড় ‘প্রাথমিক’ ভিত্তি আসনসংখ্যা ১০২টি। কিন্তু যখনই উল্লিখিত দুই শর্ত অনুসরণ করে এসব হিসেব সুনির্দিষ্ট আসন ধরে-ধরে মেলানো হয় তখন সংখ্যাটি উভয়ের ক্ষেত্রেই দাঁড়ায় কমবেশি ৭০টি।

সুতরাং আসন ধরে-ধরে মেলালে যে দলের জন্য যেসব আসন উল্লিখিত দুই শর্ত পূরণ করে ওই আসনগুলোই ওই দলের সুনির্দিষ্ট ‘ভিত্তি আসন’ (যেখানে সরকার গঠন করতে পারুক অথবা না-পারুক―যেকোনো অবস্থাতেই প্রযোজ্য দল ওই আসনে কমপক্ষে ৪০ শতাংশ ভোট পাবে, যা তাদের দলীয় ভোট। একই পদ্ধতিতে হিসাব করলে অন্যান্য দলের ভিত্তি আসনসংখ্যা দাঁড়ায় ১৫টি।

আওয়ামী লীগের ৭০টি সম্ভাব্য ভিত্তি আসন হলো-আওয়ামী লীগের ৭০টি সম্ভাব্য ভিত্তি আসন: গোপালগঞ্জ-১, গোপালগঞ্জ-২, গোপালগঞ্জ-৩, মাদারীপুর-১, মাদারীপুর-২, মাদারীপুর-৩, শরীয়তপুর-১, শরীয়তপুর-২, শরীয়তপুর-৩, ফরিদপুর-১, ফরিদপুর-৪, রাজবাড়ী-২, দিনাজপুর-২, দিনাজপুর-৩, রংপুর-৬, গাইবান্ধা-২, নওগাঁ-১, রাজশাহী-২, রাজশাহী-৬, নাটোর-৩, সিরাজগঞ্জ-১, পাবনা-৩, নড়াইল-২, বাগেরহাট-১, খুলনা-১, খুলনা-৩, বরগুনা-১, পটুয়াখালী-১, বরিশাল-১, ঝালকাঠি-২, টাঙ্গাইল-১, জামালপুর-৩, জামালপুর-৫, শেরপুর-২, ময়মনসিংহ-৭, নেত্রকোনা-৪, কিশোরগঞ্জ-১, কিশোরগঞ্জ-৪, কিশোরগঞ্জ-৬, ঢাকা-৩, ঢাকা-৫, ঢাকা৯, ঢাকা-১০, ঢাকা-১১, ঢাকা-১৩, ঢাকা-১৮, গাজীপুর-২, গাজীপুর-৩, নরসিংদী-৪, নারায়ণগঞ্জ-১, নারায়ণগঞ্জ-২, সুনামগঞ্জ-৩ সিলেট-৩, সিলেট-৪, মৌলভীবাজার-৪, হবিগঞ্জ-১, হবিগঞ্জ-৩, কুমিল্লা-৫, কুমিল্লা-৬, কুমিল্লা-৭, কুমিল্লা-৯, চাঁদপুর-১, চাঁদপুর-৩, চাঁদপুর-৫, নোয়াখালী-৪, চট্টগ্রাম-৬, কক্সবাজার-৪, পার্বত্য রাঙামাটি, পার্বত্য বান্দরবন।

বিএনপির ৭০টি সম্ভাব্য ভিত্তি আসন: ফেনী-১, ফেনী-২, ফেনী-৩, নোয়াখালী-১, নোয়াখালী-২, নোয়াখালী-৩, নোয়াখালী-৬, লক্ষ্মীপুর-১, লক্ষ্মীপুর-২, লক্ষ্মীপুর-৩, লক্ষ্মীপুর-৪, দিনাজপুর-৬, জয়পুরহাট-১, জয়পুরহাট-২, বগুড়া-১, বগুড়া-২, বগুড়া৩, বগুড়া-৪, বগুড়া-৫, বগুড়া-৬, বগুড়া-৭, চাঁপাইনবাবগঞ্জ-১, চাঁপাইনবাবগঞ্জ-২, নওগাঁ-৪, নওগাঁ-৬, রাজশাহী-১, রাজশাহী-৪, রাজশাহী-৫, নাটোর-১, নাটোর-৪, সিরাজগঞ্জ-২, সিরাজগঞ্জ-৫, মেহেরপুর-২, কুষ্টিয়া-৪, চুয়াডাঙ্গা-১, ঝিনাইদহ-২, ঝিনাইদহ-৪, যশোর-৪, যশোর-৬, মাগুরা-২, খুলনা-২, সাতক্ষীরা-১, বরিশাল-২, বরিশাল-৪, বরিশাল-৫, ভোলা-৩, জামালপুর-৪, নেত্রকোনা-৩, মুন্সিগঞ্জ-৩, নরসিংদী-১, নারায়ণগঞ্জ-৪, রাজবাড়ী-১, হবিগঞ্জ-৪, ব্রাহ্মণবাড়িয়া-১, ব্রাহ্মণবাড়িয়া-৪, কুমিল্লা-২, কুমিল্লা-৩, কুমিল্লা-৮, চাঁদপুর-৪, সিলেট-২, চট্টগ্রাম-২, চট্টগ্রাম-৫, চট্টগ্রাম-৭, চট্টগ্রাম-৯, চট্টগ্রাম-১০, চট্টগ্রাম-১৫, চট্টগ্রাম-১৬, কক্সবাজার-১, কক্সবাজার-৩।

অন্যান্য দলের ১৫টি সম্ভাব্য ভিত্তি আসন: জাতীয় পার্টির ১১টি―রংপুর-১, রংপুর-২, রংপুর-৩, লালমনিরহাট-২, লালমনিরহাট-৩, নীলফামারী-১, ঠাকুরগাঁও-৩, কুড়িগ্রাম-১, কুড়িগ্রাম-২, কুড়িগ্রাম-৩, চট্টগ্রাম-৪; জামায়াতে ইসলামীর ২টি-চট্টগ্রাম-১৪, কক্সবাজার-২; এনডিপির ১টি-চট্টগ্রাম-১৩, বিজেপির ১টি-ভোলা-১।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর