রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

আ.লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ২৭১ সময় দেখুন
আ.লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল গ্রেফতার


ঢাকা: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও শরীয়তপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বি এম মোজাম্মেল হককে গ্রেফতার করা হয়েছে।

রোববার (৫ অক্টোবর) দুপুর ২টা ৪৫ মিনিটে রাজধানীর নিকেতন এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল। ডিএমপির মিডিয়া বিভাগের উপকমিশনার মোহাম্মাদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এদিন পৌনে ৩ টার সময় ডিবি-গুলশান বিভাগের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে নিকেতন এলাকায় অভিযান চালিয়ে বি এম মোজাম্মেল হককে গ্রেফতার করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলাসহ ঢাকা মহানগর এলাকায় আটটি মামলার তথ্য পাওয়া গেছে।

গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তালেবুর রহমান।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর