রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

আ.লীগে বাবা-ছেলের বিপরীতে জাকির, জাপায়ও শক্ত প্রার্থী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০৯ সময় দেখুন
আ.লীগে বাবা-ছেলের বিপরীতে জাকির, জাপায়ও শক্ত প্রার্থী


September 26, 2023 | 10:28 pm

রাব্বী হাসান সবুজ, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রংপুর: আর মাত্র কয়েক মাস পরেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ইতোমধ্যেই নির্বাচন নিয়ে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলে তোড়জোড় শুরু হয়েছে। যদিও রাজপথের প্রধান বিরোধীদল বিএনপি সরাসরি নির্বাচন ইস্যুতে কথা বলছে না। তাদের দাবি, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। সেই দাবিতে তারা রাজপথে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তবে আন্দোলনের পাশাপাশি তারা নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছে বলে জানা গেছে। বর্তমানে সারাদেশে বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। এরই ধারাবাহিকতায় থেমে নেই উত্তরের জেলা রংপুরের সম্ভাব্য প্রার্থীরাও। মিছিল-মিটিং, উঠান বৈঠকসহ নিজেকে যোগ্য প্রমাণে উঠে-পড়ে লেগেছেন তারা।

তবে এক সময়ের প্রচলিত বাণী ‘রংপুরের মাটি, জাতীয় পার্টির ঘাঁটি’ এবং ‘রংপুরের রাজনীতিতে হুসেইন মুহাম্মদ এরশাদই যে শেষ কথা’- বাস্তবে এখন আর এমন নেই। আগে রংপুর জেলার সবক’টি আসনই জাতীয় পার্টির দখলে থাকতো। কিন্তু এখন সেই চিত্র আর নেই। ছয়টি আসনের মধ্যে টানা মেয়াদে থাকা আওয়ামী লীগের দখলে চলে গেছে জেলার চারটি আসন। বাকি দুটি আসনও নিজেদের দখলে নিতে দীর্ঘদিন থেকেই তৎপর সরকারি দলটি। কিন্তু মহাজোটের শরিক হওয়ায় বার বার রংপুরের এই দু’টি আসন ছেড়ে দিতে হচ্ছে জাতীয় পার্টিকে। তবে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের মৃত্যুর পর দলটিতে দ্বন্দ্বের সুযোগকে এবার কাজে লাগিয়ে আসন দু’টি দখলে নিতে চায় আওয়ামী লীগ। অন্যদিকে, নির্বাচন নিয়ে বিএনপির তেমন কোনো তৎপরতা নেই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আসনভিত্তিক পরিক্রমায় এবার সম্ভাব্য প্রার্থীদের নিয়ে সারাবাংলার আয়োজনে থাকছে রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের চিত্র।

১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত জেলার সবচেয়ে বড় আসন রংপুর-৫ (মিঠাপুকুর)। মিঠাপুকুর রংপুরের বৃহত্তম উপজেলা। এই আসনের রাজনীতি নিয়ে কথা উঠলেই চলে আসে পাঁচ বারের এমপি সাবেক প্রভাবশালী আমলা এইচ এন আশিকুর রহমানের নাম। একটা সময় এ আসনে জাতীয় পার্টি ও বিএনপির প্রভাব থাকলেও এখন আর নেই। তবে নির্বাচন সামনে রেখে তিন দলের মনোনয়নপ্রত্যাশীরা নিজ নিজ অবস্থান তুলে ধরে নির্বাচনি প্রচার চালিয়ে যাচ্ছেন। এদিকে, আওয়ামী লীগেও রয়েছেন একাধিক প্রার্থী। সরকারি এই দলটির সঙ্গে জাতীয় পার্টির জোট হলে তাদের মনোনীত প্রার্থীরাই এগিয়ে থাকবেন। অপরদিকে, আসনটিতে বিএনপির শক্ত প্রার্থী না থাকলেও গোপনে জামায়াতের সমর্থন নিয়ে তারা হিসেব পাল্টে দিতে পারে।

এই আসনে ১৯৯১ ও ১৯৯৬ সালে এইচ এন আশিকুর রহমানকে পরাজিত করে এমপি হয়েছিলেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদ। এরপর ২০০১ সালে এইচ এন আশিকুর রহমানকে পরাজিত করে এমপি হন জাতীয় পার্টির শাহ মো. সোলাইমান আলম। এর পর ২০০৮, ২০১৪ ও ২০১৮ সালে পর পর তিন বার এমপি নির্বাচিত হন এইচ এন আশিকুর রহমান।

জানা গেছে, এই আসনে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের শক্ত দুটি গ্রুপ রয়েছে। ১৭ ইউনিয়ন নিয়ে গঠিত মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের মধ্যে কোন্দল দীর্ঘদিনের। একটির নেতৃত্বে এমপি আশিকুর রহমান, অন্যটি পরিচালিত হয় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকারের পৃষ্ঠপোষকতায়। দলীয় বিভিন্ন কর্মসূচিও তারা পৃথকভাবে পালন করে আসছেন। সর্বশেষ ২০১৮ সালের সংসদ নির্বাচনে দু’জনই দলের মনোনয়ন চান। সেই সময় তাদের বিরোধ প্রকাশ্যে রূপ নেয়। পরের বছর উপজেলা পরিষদ নির্বাচনে জাকির হোসেন দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচিত হন। ওই সময় আশিকুর রহমান গ্রুপ একজন বিদ্রোহী প্রার্থীকে দাঁড় করিয়ে দেয়। এ ঘটনায় দলের মধ্যে কোন্দল চরম আকার ধারণ করে।

মিঠাপুকুরে বিএনপি ও জামায়াতের বেশ প্রভাব রয়েছে। আওয়ামী লীগের কোন্দলের কারণে ২০২২ সালে অনুষ্ঠতি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মিঠাপুকুর উপজেলায় আওয়ামী লীগের ভরাডুবি হয়েছে। উপজেলার ১৭ ইউপির মধ্যে মাত্র তিনটিতে আওয়ামী লীগের প্রার্থী জয় পায়। উপজেলার বাকি ১৪ ইউপির মধ্যে স্বতন্ত্র প্রার্থী হয়ে সর্বোচ্চ সাতটিতে জামায়াত নেতারা, চারটিতে আওয়ামী লীগের বিদ্রোহী এবং তিনটিতে বিএনপির নেতা নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগের স্থানীয় নেতাদের অভিযোগ, দলীয় প্রতীকে উপযুক্ত প্রার্থী দিতে না পারা, অভ্যন্তরীণ দ্বন্দ্ব ও একাধিক বিদ্রোহী প্রার্থী থাকায় আওয়ামী লীগের এমন ফল বিপর্যয় হয়েছে।

আরও পড়ুন-

আ.লীগ-বিএনপিতে শিল্পপতি, শক্ত প্রার্থী খুঁজছে জাপা

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচ এন আশিকুর রহমান গত ১৫ বছরে মিঠাপুকুরে অনেক উন্নয়ন করেছেন। তবে বয়স বিবেচনায় আগামী নির্বাচনে তিনি নিজে না দাঁড়িয়ে তার ছেলে রাশেক রহমানকে দলীয় মনোনয়ন পাইয়ে দিতে জোর প্রচেষ্টা চালাচ্ছেন। নিজের আসনে ছেলেকে প্রতিষ্ঠিত করতে চান তিনি। তবে আশিকুর রহমানের চির প্রতিদ্বন্দ্বী জাকির হোসেন সরকারও নৌকার টিকিট পেতে মাঠে আছেন। এ ছাড়াও মনোনয়ন চাইবেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা।

এইচ এন আশিকুর রহমানের ছেলে রাশেক রহমান আসন্ন নির্বাচনে দলীয় মনোনয়ন পাচ্ছেন বলে নির্বাচনি এলাকায় বেশ চাউর হয়েছে। কিন্তু এ ব্যাপারে রাশেকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে তার বাবা বর্তমান এমপি আশিকুর রহমান সারাবাংলাকে বলেন, ‘আমি পাঁচ বারের এমপি। আমার নির্বাচনি আসনে যে পরিমাণ উন্নয়ন হয়েছে আর কোনো আসনে এরকম হয়নি। মিঠাপুকুরে আমার গ্রহণযোগ্যতা সর্বজনীন। যেহেতু আমার বয়স হয়েছে, সেহেতু আমার ছেলে রাশেক রহমানকে এখানে নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে বলা হয়েছে। আমার ছেলে একজন যোগ্যপ্রার্থী।’

আওয়ামী লীগের আরেক মনোনয়ন প্রত্যাশী জাকির হোসেন সরকার সারাবাংলাকে বলেন, ‘আমি অবশ্যই মনোনয়ন চাইব। জীবনের পুরোটা সময় আওয়ামী লীগের সঙ্গে আছি, জেলও খেটেছি। দলীয় মনোনয়ন নিয়ে দু’বার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। জনগণকে নিয়ে নিরলস কাজ করে যাচ্ছি। স্থানীয় জনগণ আমার পক্ষে আছে।’

আর জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোতাহার হোসেন মওলা সারাবাংলাকে বলেন, ‘দশম সংসদ নির্বাচনে আমি মনোনয়ন চেয়েছিলাম। এবারও চাইব। সরকারের ভিশন ও মিশন নিয়ে মাঠে কাজ করছি। দলের নেতাকর্মীরা আমার সঙ্গে রয়েছে।’

এদিকে, পুরনো আসন ফিরে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন জাতীয় পার্টির নেতারা। কিন্তু মহাজোটের সমীকরণে বার বার হোঁচট খাচ্ছে দলটির নেতাকর্মীরা। যদিও জাতীয় পার্টি অবস্থা এখানে ভালো। এই আসনে জাতীয় পার্টির প্রার্থী শিল্পপতি এস এম ফখর উজ জামান জাহাঙ্গীর দুই বার নির্বাচন করে অল্প ব্যবধানে হেরে যান। এবার আসনটি পুনরুদ্ধারে তিনি মনোনয়ন চাইবেন।

মনোনয়ন প্রসঙ্গে এস এম ফখর উজ জামান সারাবাংলাকে বলেন, ‘ভোট হলে জাতীয় পার্টি আসনটি পুনরুদ্ধার করতে পারবে। কারণ, এই আসনে জাতীয় পার্টির সুসংগঠিত। এখানে দলীয় কোনো কোন্দল নেই। যদি নির্বাচন সুষ্ঠু হয় তাহলে জাতীয় পার্টি জিতবে।’

তবে মিঠাপুকুরে জামায়াতের ভালো ভোট আছে। এর আগের এক উপজেলা নির্বাচনে জামায়াত প্রার্থী গোলাম রব্বানী প্রায় দেড় লাখ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তবে বর্তমানে প্রার্থী নিয়ে জামায়াতের কোনো তৎপরতা নেই।

অপরদিকে, বিএনপি নির্বাচনে গেলে উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রাব্বানী মনোনয়ন চাইবেন। মনোনয়ন প্রসঙ্গে গোলাম রব্বানী সারাবাংলাকে বলেন, ‘নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে যদি নির্বাচন হয় তবে বিএনপি অংশ নেবে। আর বিএনপি অংশ নিলে এখানে প্রার্থী দেওয়া হবে। মিঠাপুকুরে বিএনপি শক্ত অবস্থানে রয়েছে। মানুষ আওয়ামী লীগকে আর ভোট দিতে চায় না। গত ১৫ বছরে মিঠাপুকুরে যে উন্নয়ন হয়েছে তা গতানুগতিক। বিএনপি ফের ক্ষমতায় এসে এই আসনের ব্যাপক উন্নয়ন করবে।’

উল্লেখ্য, রংপুর-৫ আসনে মোট ভোটার ৪ লাখ ৪০ হাজার ৬৫১ জন। এর মধ্যে ২ লাখ ১৮ হাজার ৮২২ জন পুরুষ, ২ লাখ ২১ হাজার ৮২৫ জন নারী ও চার জন তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে এইচ এন আশিকুর রহমান জয়লাভ করেন। তিনি ভোট পান ১ লাখ ২৪ হাজার ৬৮৪টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির এস এম ফখর উজ জামান পান ১ লাখ ৩৪৮ ভোট। ২০১৪ সালের দশম জাতীয় সংসদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন আওয়ামী লীগের আশিকুর রহমান। এছাড়া ২০১৮ সালের নির্বাচনেও আশিকুর রহমান জয় লাভ করেন। সেই নির্বাচনে তিনি পান ২ লাখ ৪৪ হাজার ৭৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহ মোহাম্মদ সোলায়মান আলম ধানের শীষ প্রতীকে তিনি পান ৬৪ হাজার ১৪৭ ভোট।

সারাবাংলা/আরএইচএস/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর