শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন

‘আ. লীগ আবার ক্ষমতায় এলে দেশ বিক্রি করে দেবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ১৮৩ সময় দেখুন
‘আ. লীগ আবার ক্ষমতায় এলে দেশ বিক্রি করে দেবে’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে কাগজে-কলমে দেশ বিক্রি করে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২১ জুলাই) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় আয়োজিত মিলাদ মাহফিলে তিনি এ মন্তব্য করেন।

বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খানের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ মিলাদ-মাহফিল আয়োজন করা হয়।

রিজভী বলেন, ‘আওয়ামী লীগ যদি আবারও যেন-তেনভাবে ক্ষমতায় আসতে পারে, তাহলে একেবারে কাগজে-কলমে এই দেশ বিক্রি করে দেবে। কিন্তু এটা আমরা হতে দিতে পারি না। আর কোনো মানুষের জীবন নিয়ে শেখ হাসিনাকে খেলতে দিতে পারি না।’

তিনি বলেন, ‘অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে বিএনপি লড়াই করে যাচ্ছে। লড়াই করে যাচ্ছে বলেই আওয়ামী লীগ বিএনপিকে বড় শত্রু মনে করে। তারা বড় শত্রু মনে না করলে খালেদা জিয়াকে তিন বছর বন্দি করে রাখত না, তারেক রহমানকে মিথ্যা মামলায় সাজা দিত না।’

বিএনপির এই মুখপাত্র বলেন, ‘সরকার থেকে বলে দেওয়া হয়েছে মসজিদে ইলেকট্রিসিটি থাকবে না। কিন্তু নাইট ক্লাবে থাকবে। সরকারের যেখানে লাভ আছে সেখানে থাকবে।

‘কেউ যদি আমার নেত্রীর বিরুদ্ধে কথা বলে তার জিভ টেনে ছিড়ে ফেলা হবে’- এক আওয়ামী নেতার এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, ‘এটাতো পাড়া মহল্লার সন্ত্রাসীদের কথা। অথচ এই কথা আওয়ামী লীগের বড় বড় নেতাদের মুখ থেকে বের হয়। অর্থাৎ আওয়ামী লীগে কোনো ভদ্র লোক নেই।’

নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘একবার শপথ করে আমাদেরকে ঘর থেকে বের হতে হবে। মায়ের কাছ থেকে, স্ত্রী-সন্তানের কাছ থেকে বিদায় নিতে হবে। এটা জনগণের স্বার্থে দেশের স্বার্থে আমাদের সকলের স্বার্থেই করতে হবে।’

বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক আব্দুল বারী ড্যানির সভাপতিত্বে দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ-যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।

সারাবাংলা/এজেড/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর