বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলা, নিহত ১২

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৯ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
২ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০০

ইউক্রেনের আবাসিক ভবন এবং জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার হামলায় নিহত ১২

ইউক্রেনের আবাসিক ভবন এবং জ্বালানি অবকাঠামোতে রাশিয়ার কয়েক দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া ১২৩টি ড্রোন এবং ৪০টির বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।

এর মধ্যে ৫৬টি ড্রোন গুলি করতে সক্ষম হয়েছে ইউক্রেন। এছাড়া আরও ৬১টি ড্রোনকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে।

ইউক্রেনের জরুরি বিভাগ জানিয়েছে, সীমান্ত থেকে প্রায় ১২০ কিলোমিটার (৭৫ মাইল) দূরের পোলতাভা শহরের একটি আবাসিক ভবনে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে এক শিশুসহ আটজন নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছেন।

রাশিয়ার হামলায় প্রায় ১৮টি ভবন, একটি কিন্ডারগার্টেন এবং একটি জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে, খারকিভের উত্তরপূর্বাঞ্চলের মেয়র জানিয়েছেন, সেখানে ড্রোন হামলার ঘটনায় একজন নারী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও চারজন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, খারকিভ, খমেলনিটস্কি, কিয়েভ, ওডেসা, সামি এবং ঝাপোরিঝিয়া হামলার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, ‘গত রাতে রাশিয়া বিভিন্ন ধরণের অস্ত্র ব্যবহার করে আমাদের শহরগুলোতে আক্রমণ করেছে।’

সামির আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, ওই হামলার সময় একটি শহরে টহল দেওয়ার সময় তিন জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

সারাবাংলা/এসডব্লিউ

ইউক্রেনে রাশিয়ার হামলা
নিহত ১২





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর