সোমবার, ২৫ মে ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন

ইউজিসি’র সদস্য হলেন অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৪ মে, ২০২৬
  • ৫২ সময় দেখুন
ইউজিসি’র সদস্য হলেন অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন


ঢাকা: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-এর পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ড. আব্দুল্লাহ-আল-মামুন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়-এর জাপানিজ স্টাডিজ বিভাগের অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান।

শনিবার (২৩ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন আইন, ১৯৭৩ অনুযায়ী আগামী চার বছরের জন্য তাকে ইউজিসির সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যোগদানের তারিখ থেকেই এ নিয়োগ কার্যকর হবে। ইতোমধ্যে তিনি কমিশনের চেয়ারম্যানের কাছে যোগদানপত্র জমা দিয়েছেন।

ড. আব্দুল্লাহ-আল-মামুন শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক পর্যায়েও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের অ্যাডেলফি বিশ্ববিদ্যালয়ে ফুলব্রাইট গবেষণা অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০২৩ সালে জাপানের আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে জাপান ফাউন্ডেশন ফেলো হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ২০২০ সালে যুক্তরাজ্যের হাডার্সফিল্ড বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক অর্থনৈতিক উন্নয়ন বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে ২০১৮ সালে গবেষণা পদ্ধতির ওপর স্নাতকোত্তর সনদ লাভ করেন। এছাড়া ২০০৯ সালে যুক্তরাজ্যের নর্থামব্রিয়া বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে সনদ ডিগ্রি অর্জন করেন। তিনি বিপণন বিষয়ে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রিধারী। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর জাপানিজ স্টাডিজ বিভাগ থেকে স্নাতকোত্তর ডিপ্লোমা সম্পন্ন করেন এবং সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।

তার গবেষণার প্রধান ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে জাপানিজ স্টাডিজ, উন্নয়ন পরিকল্পনা, আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা, উন্নয়ন প্রকল্প ব্যবস্থাপনা, সহায়তা কার্যকারিতা, উন্নয়ন সমাজবিজ্ঞান ও রাজনৈতিক সমাজবিজ্ঞান।

ড. মামুনের দেশ-বিদেশে দীর্ঘ শিক্ষকতা ও গবেষণা অভিজ্ঞতা রয়েছে। তিনি যুক্তরাজ্যের ডার্বি বিশ্ববিদ্যালয় ও লিডস ট্রিনিটি বিশ্ববিদ্যালয়, জাপানের টোকিও বিদেশি ভাষা বিশ্ববিদ্যালয় ও কোবে বিশ্ববিদ্যালয়, ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় এবং ইন্দোনেশিয়ার ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ও বক্তৃতা প্রদান করেছেন।

এছাড়া তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, মন্ত্রিপরিষদ বিভাগ, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি, বাণিজ্য মন্ত্রণালয়, ব্র্যাক, আশা, মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি, জাপান বৈদেশিক বাণিজ্য সংস্থা, জাপান ফাউন্ডেশন এবং জাপান-বাংলাদেশ শিল্প ও বণিক সমিতিসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছেন।

গবেষণা ও প্রকাশনায়ও রয়েছে তার উল্লেখযোগ্য অবদান। ড. আব্দুল্লাহ-আল-মামুনের প্রকাশিত বই, বইয়ের অধ্যায় ও গবেষণা প্রবন্ধের সংখ্যা ৫০টির বেশি। গবেষণা ও প্রকাশনায়ও রয়েছে তার উল্লেখযোগ্য অবদান। ড. আব্দুল্লাহ-আল-মামুনের প্রকাশিত বই, বইয়ের অধ্যায় ও গবেষণা প্রবন্ধের সংখ্যা ৫০টির বেশি। তার গবেষণা আন্তর্জাতিকভাবে স্বীকৃত বিভিন্ন সাময়িকীতে প্রকাশিত হয়েছে। পাশাপাশি বিশ্বের খ্যাতনামা বিভিন্ন প্রকাশনা সংস্থা থেকে তার বই ও বইয়ের অধ্যায় প্রকাশিত হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom