বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ইমরান খানের জন্য ‘নিরপেক্ষ আইনি প্রক্রিয়া’র আহ্বান জাতিসংঘের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ১৯৬ সময় দেখুন
ইমরান খানের জন্য ‘নিরপেক্ষ আইনি প্রক্রিয়া’র আহ্বান জাতিসংঘের


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: জাতিসংঘ প্রধানের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, তারা পাকিস্তান তেহরিখ-ই-ইনসাফ (পিটিআই) প্রধান ইমরান খানের বিরুদ্ধে সাম্প্রতিক সন্ত্রাসবাদের অভিযোগ সম্পর্কে ‘অবগত’ আছেন। এ বিষয়ে তিনি একটি ‘নিরপেক্ষ আইনি প্রক্রিয়া’ শুরু করার আহ্বন জানিয়েছেন।

রোববার একটি জনসভায় একজন মহিলা বিচারক এবং সিনিয়র পুলিশ অফিসারদের ‘হুমকি’ দেওয়ার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে একটি সন্ত্রাসবাদের মামলা দায়ের করা হয়েছিল, যা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল।

সেক্রেটারি জেনারেল আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক সোমবার এক প্রেস ব্রিফিংয়ের সময় এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘ইমরান খানের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে জাতিসংঘের প্রধান ‘সতর্ক’ করেছেন। তারা ‘একটি উপযুক্ত, স্বাধীন এবং নিরপেক্ষ আইনি’ প্রক্রিয়ার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।’

তিনি আরও বলেছেন, ‘জাতিসংঘ মহাসচিব, শান্ত থাকার, উত্তেজনা কমানোর এবং আইনের শাসন, মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানিয়েছেন।’

উল্লেখ্য, একজন নারী বিচারক এবং পুলিশের শীর্ষ স্থানীয় দুজন কর্মকর্তাকে হুমকি দেয়ার কারণে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে সন্ত্রাস বিষয়ক মামলা হয়েছে।

সারাবাংলা/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর