বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ইরানে আদালত ভবনে হামলা, নিহত ৫

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৩১ সময় দেখুন


ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিস্তান-বালুচেস্তান প্রদেশের একটি আদালত ভবনে হামলায় অন্তত পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এ ছাড়া আরও ১৩ জন আহত হয়েছেন। বেলুচ সশস্ত্র গোষ্ঠী জাইশ আল-আদল এই হামলার দায় স্বীকার করেছে।

শনিবার (২৬ জুলাই) মধ্যপ্রাচ্যের গণমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, সিস্তান-বালুচেস্তান প্রদেশের জাহেদান শহরে বন্দুকধারীরা আদালত ভবনে একটি গ্রেনেড নিক্ষেপ করলে এই হতাহতের ঘটনা ঘটে। একজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা-কে এই তথ্য নিশ্চিত করেছেন।

ইরানের বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি)-এর আঞ্চলিক সদর দফতরকে বরাত দিয়ে ইরনা জানিয়েছে, এই হামলায় তিনজন হামলাকারীও নিহত হয়েছে।

এদিকে ইরানে সক্রিয় বেলুচ সশস্ত্র গোষ্ঠী জাইশ আল-আদল এই হামলার দায় স্বীকার করে তাদের টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক বিবৃতিতে সকল বেসামরিক নাগরিককে অবিলম্বে সংঘর্ষের এলাকা থেকে সরে যেতে আহ্বান জানিয়েছে।

সিস্তান-বালুচেস্তানের ডেপুটি পুলিশ কমান্ডার আলিরেজা দালিরি জানান, হামলাকারীরা দর্শক সেজে ভবনে প্রবেশের চেষ্টা করেছিল। বেলুচ মানবাধিকার গোষ্ঠী হাআলভিশ (HAALVSH) প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, হামলাকারীরা বিচারকদের কক্ষে হামলা চালালে বিচার বিভাগের বেশ কয়েকজন কর্মী ও নিরাপত্তা কর্মী নিহত বা আহত হন।

ইরনা জানিয়েছে, জরুরি কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

সিস্তান-বালুচেস্তান প্রদেশটি পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে অবস্থিত। এই অঞ্চলে ইরানের সুন্নি মুসলিম বেলুচ সংখ্যালঘুরা বাস করে। তারা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে, তারা অর্থনৈতিকভাবে প্রান্তিক এবং রাজনৈতিকভাবে বঞ্চিত।

কিছু সশস্ত্র গোষ্ঠী এই অঞ্চলে বৃহত্তর অধিকার ও স্বায়ত্তশাসনের জন্য লড়াই করছে বলে দাবি করে। তবে ইরান সরকার তাদের কয়েকজনের বিরুদ্ধে বিদেশি সরকারের সঙ্গে সম্পর্ক এবং হামলা ও সীমান্ত পারাপার করে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ তোলে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর