বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ইরানে ইসরায়েলি হামলার পর বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১২৭ সময় দেখুন


ইরানে ইসরায়েলি হামলার পর বিশ্ববাজারে বেড়ে গেছে জ্বালানি তেলের দাম। হামলার খবর প্রকাশের পরপরই তেলের জোগানে বিঘ্ন ঘটতে পারে, এমন শঙ্কাও দেখা দিয়েছে।

শুক্রবার (১৩ জুন) সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন বলছে, ব্রেন্ট এবং নাইমেক্স হালকা অপরিশোধিত তেলের দাম ১০ শতাংশেরও বেশি বৃদ্ধি পেয়েছে, যা জানুয়ারির পর থেকে সর্বোচ্চ।

বিবিসি বলছে, ইরান এবং ইসরায়েলের মধ্যে সংঘর্ষ জ্বালানি সমৃদ্ধ অঞ্চল থেকে তেল সরবরাহ ব্যাহত করতে পারে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা। অপরিশোধিত তেলের দাম সুপারমার্কেটে খাবারের দাম থেকে শুরু করে সবকিছুর ওপর প্রভাব ফেলে।

এশিয়ান বাজারে তেলের দাম কিছুটা কমে আবার প্রায় ৭ দশমিক ৫ শতাংশ বেড়ে যায়। ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ছিল ব্যারেল প্রতি ৭৪ দশমিক ৫০ ডলার, যেখানে নাইমেক্স ছিল ৭৩ দশমিক ২০ ডলার।

বিশ্লেষকেরা বিবিসিকে জানিয়েছেন, জ্বালানি ব্যবসায়ীরা এখন লক্ষ্য রাখবেন, আগামী দিনগুলোতে সংঘাত কতটা খারাপ হয়।

একজন ব্যবসায়ী বলেন, এটি একটি বিস্ফোরক পরিস্থিতি, যদিও এটি দ্রুত নিষ্ক্রিয় করা যেতে পারে। যেমনটি আমরা গত বছরের এপ্রিল এবং অক্টোবরে দেখেছি। তখন ইসরায়েল এবং ইরান সরাসরি একে অপরের ওপর আক্রমণ করেছিল।

প্রতিবেদন বলছে, হরমুজ প্রণালি বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের পথ। বিশ্বের মোট জ্বালানির এক পঞ্চমাংশ এই পথ দিয়েই সরবরাহ হয়। চরম পরিস্থিতিতে ইরান যদি হরমুজ প্রণালীতে অবকাঠামো বা জাহাজ চলাচলকে লক্ষ্য করে, তবে প্রতিদিন লাখ লাখ ব্যারেল তেল সরবরাহ ব্যাহত করতে পারে।

প্রতিবেদন বলছে, শুক্রবার ভোররাত ৩টার দিকে হামলা হয় তেহরানে। ছয় থেকে নয়টি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন স্থানীয়রা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, রেভল্যুশনারি গার্ডের সদর দফতরে হামলা হয়েছে। হামলা হয়েছে নাতানজ পারমাণবিক স্থাপনায়।হামলার জবাবে ইসরায়েলে ড্রোন ছুড়েছে ইসরায়েলও।

ইসরায়েলি বাহিনীর হামলার পর তেহরানের প্রধান বিমানবন্দর ইমাম খোমেনি আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে। একই সঙ্গে বন্ধ করা হয়েছে ইরানের আকাশসীমাও। নেওয়া হয়েছে সতর্কতামূলক ব্যবস্থা।

ইসরায়েলি পক্ষে বলা হয়েছে, অদূর ভবিষ্যতে ইসরায়েল ও এর বেসামরিক জনগণের বিরুদ্ধে ক্ষেপণাস্ত্রসহ ড্রোন হামলার আশঙ্কা থেকে ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় আগাম প্রতিরোধমূলক হামলা চালানো হয়েছে। হামলা অব্যাহত রাখারা ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, হামলা যতক্ষণ প্রয়োজন ততক্ষণই চালানো হবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর