রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

ইশতেহার প্রণয়নে তৃণমূলের মতামত চায় আ.লীগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১৫ অক্টোবর, ২০২৩
  • ১২৪ সময় দেখুন
ইশতেহার প্রণয়নে তৃণমূলের মতামত চায় আ.লীগ


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার তৈরির জন্য জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর শাখার নেতাদের কাছে মতামত পাঠানোর অনুরোধ করেছে আওয়ামী লীগ। ইশতেহারে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করা যায়— এ সম্পর্কিত প্রতিবেদন ২ নভেম্বরের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) আওয়ামী লীগের নির্বাচন ইশতেহার প্রণয়ন উপ-কমিটির সদস্য সচিব এবং দলটির তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ এক চিঠিতে এ অনুরোধ জানান। জেলা, মহানগর, উপজেলা, থানা ও পৌর আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম-আহ্বায়কের বরাবর এই চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়েছে, আপনি অবগত আছেন যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহার প্রণয়ন উপ-কমিটি গঠিত হয়েছে। এই কমিটি ইতোমধ্যে ইশতেহার প্রণয়ন কার্যক্রম শুরু করেছে। এই কার্যক্রমকে অধিকতর ফলপ্রসূ ও কার্যকর করার লক্ষ্যে দেশের তৃণমূল পর্যায়ের মানুষের মতামত নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে।

এতে আরও বলা হয়, এ লক্ষ্যে আওয়ামী লীগের প্রতিটি উপজেলা কমিটি স্ব স্ব উপজেলায় সভা আহ্বান করে কৃষক, শ্রমিক, স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ী, শ্রমজীবী মানুষসহ সমাজের নিম্ন আয়ের মানুষের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করে— আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের কাছে তাদের প্রত্যাশা কী এবং এ লক্ষ্যে ইশতেহারে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করা যায় বলে তারা মনে করেন, এ সম্পর্কিত প্রতিবেদন আগামী ২ নভেম্বরের মধ্যে ইশতেহার প্রণয়ন উপ-কমিটির কাছে পাঠানোর জন্য অনুরোধ করা যাচ্ছে।

মতামত পাঠানোর ঠিকানা

সদস্য সচিব
নির্বাচনি ইশতেহার প্রণয়ন উপ-কমিটি
বাংলাদেশ আওয়ামী লীগ
আ.লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়
বাড়ি: ৫৩, সড়ক ৩/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা।
ইমেইল: albddatabase@gmail.com

সারাবাংলা/এনআর/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর