বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ইসরাইলকে রাফায় আগ্রাসন বন্ধের নির্দেশ আইসিজের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১১৮ সময় দেখুন
ইসরাইলকে রাফায় আগ্রাসন বন্ধের নির্দেশ আইসিজের


আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফা শহরে যে কোনো ধরনের সামরিক হামলা অবিলম্বে সামরিক আগ্রাসন বন্ধের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা উল্লেখ করেছে জাতিসংঘের এই আদালত।

শুক্রবার (২৪ মে) দেওয়া রায়ে আইসিজে সভাপতি নওয়াফ সালাম বলেছেন, ইসরাইলকে অবশ্যই অবিলম্বে তার সামরিক আক্রমণ এবং রাফা গভর্নরেটে অন্য যে কোনো পদক্ষেপ বন্ধ করতে হবে। আইসিজের এই আদেশ ১৫ সদস্যের বিচারকের প্যানেলে ১৩-২ ভোটে গৃহীত হয়।

আদালত উল্লেখ করেছে, মার্চ মাসে আইসিজে-এর শেষ রায়ের পর থেকে রাফাতে পরিস্থিতি আরও খারাপ হয়েছে এবং সেই সময়ে আইসিজে নির্দেশিত অস্থায়ী ব্যবস্থাগুলো আর বর্তমান পরিস্থিতির সঙ্গে মেলে না।

রাফায় অভিযান বন্ধের পাশাপাশি মানবিক সহায়তা প্রবেশের জন্য সীমান্ত ক্রসিং খুলে দেওয়ারও নির্দেশ দিয়েছে আদালত। এছাড়া তদন্তের জন্য ও ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনকে গাজায় প্রবেশের সুযোগ নিশ্চিত করা এবং এক মাসের মধ্যে এই পদক্ষেপগুলোর অগ্রগতি আদালতকে জানানোর কথা বলা হয়েছে রায়ে।

আদালত আরও দেখেছে, হামলার আগে রাফা থেকে ইসরাইল বেসামরিক লোকদের সরিয়ে নেওয়ার যে পদক্ষেপ নিয়েছে তা যথেষ্ট নয়।

এর আগে গত সপ্তাহে ইসরাইলি হামলা থেকে ফিলিস্তিনি জনগণের সুরক্ষার জন্য আইসিজির কাছে জরুরি ব্যবস্থা চেয়ে আবেদন করে দক্ষিণ আফ্রিকা। তারও আগে আইসিজিতে ইসরাইলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে মামলা করেছিল দেশটি।

এদিকে শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালতের রায়ের কয়েক মিনিট পর ইসরাইলি যুদ্ধবিমান রাফা শহরের কেন্দ্রস্থলে শাবোরা ক্যাম্পে ধারাবাহিক বিমান হামলা শুরু করেছে।

পাশের কুয়েত হাসপাতালের একজন স্থানীয় কর্মী বিবিসিকে বলেছেন, ভয়ংকর বোমা হামলার শব্দ শোনা যাচ্ছে এবং কালো ধোঁয়ার মেঘ শাবোরার ক্যাম্পের আকাশে উড়ছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর