বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

ইসরায়েলের বিমানবন্দরে হুতির ড্রোন হামলা, আকাশসীমা বন্ধ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৪ সময় দেখুন


ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর এলাতের ‘রামন’ বিমানবন্দরে ড্রোন হামলা চালিয়েছে। ইয়েমেন থেকে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা। এই ড্রোন হামলার পর বিমানবন্দর এবং আশপাশের আকাশসীমা অবিলম্বে বন্ধ করে দেয় ইসরায়েল।

অ্যাম্বুলেন্স সেবাপ্রদানকারী সংস্থা মেগান ডেভিড অ্যাডম জানায়, ড্রোন বিস্ফোরণে দুজন আহত হয়েছেন। একজনের গায়ে ধ্বংসাবশেষ লেগেছে, অপরজন আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন। পরে আরও কয়েকজন ক্ষতিগ্রস্ত হন এবং তাদের চিকিৎসা চলছে।

রোববার (৭ সেপ্টেম্বর) হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি সেনাবাহিনী।

গত সপ্তাহে ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়ে হুতি সরকারের প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভার ১২ সদস্যকে হত্যা করে ইসরায়েল। এ ঘটনার প্রতিশোধ হিসেবে হুতিরা ইসরায়েলে প্রায় প্রতিদিনই ড্রোন হামলা চালাচ্ছে।

ইলাতের রামোন বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ঘটনার পরেই বিমানবন্দরে উড়োজাহাজ উড্ডয়ন ও অবতরণ বন্ধ রাখা হয়েছে। সেই সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।

সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বিমাবন্দরের টার্মিনাল থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে এবং যাত্রীরা আতঙ্কিত হয়ে ছুটে যাচ্ছেন।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া ড্রোনটি শনাক্ত করতে ব্যর্থতার বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এর আগে, মে মাসে ইসরায়েলের প্রধান বিমানবন্দরের কাছে আঘাত হানে হুথিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র। ওই হামলায় চারজন সামান্য আহত হয়েছিল বলে জানিয়েছিল স্থানীয় কর্তৃপক্ষ। সেই সঙ্গে অনেক বিমান সংস্থা কয়েক মাসের জন্য ইসরায়েলে তাদের ফ্লাইট স্থগিত রেখেছিল।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর