সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

ইসলামী আন্দোলনকে নিয়ে জোটের প্রার্থী ঘোষণা হবে: মামুনুল হক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ২৮৭ সময় দেখুন
ইসলামী আন্দোলনকে নিয়ে জোটের প্রার্থী ঘোষণা হবে: মামুনুল হক


ঢাকা: ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়ে ১১ দলের চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবেন বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জোটের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।

মাওলানা মামুনুল হক বলেন, ১০ দলের উপস্থিতিতে বৈঠক সম্পন্ন হয়েছে। ইসলামী আন্দোলনের সঙ্গেও কথা হয়েছে। রাতে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। আমাদের প্রত্যাশা একসঙ্গেই এগিয়ে যেতে পারব। ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়েই আসন ঘোষণা করতে পারব এই আশা করছি।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা কোনো ঝামেলার ভেতরে নেই। আমাদের মধ্যে যে আলোচনা সেখানে কিছুটা মতভিন্নতা হচ্ছে। এটাকে ঝামেলা বলা যায় না। আমরা রাত ৮টায় কথা বলব।

এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জোটের ব্যাপারে উনারা বলেছেন। আমরা সময় নিচ্ছি এ জন্য যে জোট প্রক্রিয়া অটুট থাকে। আমরা এই জোট শুধুমাত্র আসন সমঝোতার জোট হলেও এটার রাজনৈতিক গুরুত্ব আছে। এটা সবাই বুঝেন এবং একটা আকাঙ্খার জায়গা আছে। নির্বাচন প্রতিযোগীতাপূর্ণ হবে। আমাদের যে এজেন্ডাগুলো রয়েছে সংস্কার, দুর্নীতি ও আধিপত্যবাদ বিরোধীতা। সেই এজেন্ডাগুলোকে সামনে রেখে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নেব। সবাই সবাইকে সহযোগীতা করে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন করে গণতন্ত্রে উত্তোরণ করব।

যেহেতু অল্প সময়ের মধ্যে এই জোট সেজন্য কিছু মতভিন্নতা থাকছে। সেগুলো আলোচনার মাধ্যমে সমাধান করবো। আমরা শেষ পর্যন্ত চেষ্টা করব, এই জোট যাতে অটুট থাকে। কারও ভিন্নতা থাকলেও জোট প্রক্রিয়া এগিয়ে যাবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সমঝোতা মানেই সবাই সবাইকে সহযোগীতা করবে। কোনো দলের প্রার্থী হবে না, ৩০০ আসনে জোটের প্রার্থী হবে। যাকে মনোনীত করা হবে। সবাই বৃহত্তর সার্থে তাকে সহযোগীতা করব।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর