সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই নারীর প্রতি সহিংসতা বন্ধ হবে: ড. হেলাল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৩৮ সময় দেখুন
ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই নারীর প্রতি সহিংসতা বন্ধ হবে: ড. হেলাল


ঢাকা: ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. হেলাল উদ্দিন বলেছেন, ‘ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই নারীর প্রতি সহিংসতা বন্ধ হবে’। যাদের হাতে নারী ও শিশু নির্যাতিত হয়েছে তারাই নারীর স্বাধীনতার নামে সমাজে বেহায়পনা সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল দক্ষিণ থানার উদ্যোগে আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আল্লাহর জমিনে আইন চলবে আল্লাহর। মানব রচিত আইনে শান্তি প্রতিষ্ঠিত হয়নি, হবেও না।

ড. হেলাল উদ্দিন উপস্থিত নারী নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, দ্বীন কায়েমের আন্দোলন নারী পুরুষ সকলের জন্য ফরজ। এই ফরজ বিধান পালনে মাল ও জান কুরবানি করা আল্লাহর আদেশ। আগামী নির্বাচনকে দ্বীন কায়েমের চূড়ান্ত কর্মসূচি হিসেবে গ্রহন করে ইসলামী সমাজ বিনির্মাণে যা যা করণীয় তার সবটুকু করতে হবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শুরা সদস্য ও মতিঝিল দক্ষিণ থানা আমির মাওলানা মোতাসিম বিল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারি সেক্রেটারি (ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালক) মুহাম্মদ শামছুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে ঢাকা-৮ সংসদীয় এলাকার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীর নেতারা উপস্থিত ছিলেন।

এরআগে পল্টন থানা জামায়াতে ইসলামীর (মহিলা বিভাগ) উদ্যোগে এক নির্বাচনি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর (ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী) ড. হেলাল উদ্দিন। মহানগরীর কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমির শাহীন আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে পল্টন থানা জামায়াতে ইসলামীর দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর