শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

ইসি পুনর্গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে জাপা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২০ ডিসেম্বর, ২০২১
  • ২৩২ সময় দেখুন
ইসি পুনর্গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে জাপা


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে রাষ্ট্রপ্রধান মো. আবদুল হামিদের আহ্বানে বঙ্গভবনে সংলাপে বসেছে জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির একটি প্রতিনিধি দল।

সোমবার (২০ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটে জাতীয় পার্টির আট সদস্যের প্রতিনিধি দলের সদস্যদের নিয়ে সাতটি গাড়ি বঙ্গভবনে প্রবেশ করে। বিকেল ৪টার পর শুরু হয় সংলাপ।

দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সালমা ইসলাম, সৈয়দ আবু হোসেন বাবলা, মহাসচিব মুজিবুল হক চুন্নু এবং প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা।

আরও পড়ুন- ইসি গঠনে আইন প্রণয়নের দাবিতে অনড় থাকবে জাপা

সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সঙ্গে সংলাপের একদিন পর বুধবার (২২ ডিসেম্বর) রাষ্ট্রপতি সংলাপে বসবেন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সঙ্গে। এরপর ২৬, ২৭ ও ২৯ ডিসেম্বর যথাক্রমে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ তরিকত ফেডারেশন, খেলাফত মজলিস, বাংলাদেশ ওয়ার্কাস পার্টি, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট ও ইসলামী ঐক্যজোটের সঙ্গে সংলাপ রয়েছে রাষ্ট্রপতির।

এর আগে, ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি দায়িত্বভার গ্রহণ করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশন। সে হিসাবে আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে এই কমিশনের মেয়াদ। এর আগেই নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। আর নতুন নির্বাচন কমিশনের ওপরেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ভার থাকবে।

আরও পড়ুন- রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শুরু আজ

সংবিধান অনুযায়ী, একটি আইনের অধীনে রাষ্ট্রপতিতে একজন প্রধান নির্বাচন কমিশনার এবং অনধিক চার জন নির্বাচন কমিশনারের সমন্বয়ে নির্বাচন কমিশন গঠনের ক্ষমতা দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত এ সংক্রান্ত কোনো আইন প্রণয়ন করা যায়নি। ফলে রাষ্ট্রপতির কর্তৃত্বেই নির্বাচন কমিশন গঠন হয়ে আসছে।

এর আগে, মো. জিল্লুর রহমান রাষ্ট্রপতি থাকাকালে ২০১১ সালে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সার্চ কমিটি গঠন করেন। পরে সেই সার্চ কমিটি নির্বাচন কমিশন গঠনের জন্য একটি প্যানেল প্রস্তাব করে। রাষ্ট্রপতি সেই প্যানেল থেকে একজনকে প্রধান নির্বাচন কমিশনার এবং চার জনকে কমিশনার হিসেবে নিয়োগ দেন।

আরও পড়ুন- ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপ শুরু সোমবার, প্রথম দিন থাকবে জাপা

জিল্লুর রহমানের মৃত্যুর পর রাষ্ট্রপতির দায়িত্বে আসা আবদুল হামিদও একই প্রক্রিয়া অনুসরণ করে আসছেন। সবশেষ ২০১৬ সালের ডিসেম্বরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেন। এক মাসের এই সংলাপে নির্বাচন কমিশনের নিবন্ধিত ৩১টি রাজনৈতিক দল অংশ নেয়।

সারাবাংলা/এএইচএইচ/এজেড/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর