বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

উত্তর ইতালিতে খরা, জরুরি অবস্থা জারি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৫ জুলাই, ২০২২
  • ১৯৭ সময় দেখুন
উত্তর ইতালিতে খরা, জরুরি অবস্থা জারি


আন্তর্জাতিক ডেস্ক

৭০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরার কবলে পড়েছে ইতালির উত্তরাঞ্চলের পো নদীর তীরবর্তী এলাকা। ইতালি সরকার এ পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ জরুরি অবস্থা চলবে।

উত্তর ইতালির এমিলিয়া-রোমাগনা, ফ্রিউলি ভেনেজিয়া গিউলিয়া, লোমবার্ডি, পিয়েদমন্ত এবং ভেনেতো অঞ্চলে এ জরুরি অবস্থা জারি করা হয়। এসব এলাকায় পানির ঘাটতি মেটাতে ৩৬.৫ মিলিয়ন ইউরো সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।

ইতালির কৃষি ইউনিয়ন কোল্ডিরেত্তির তথ্য অনুযায়ী, চলতি খরার কারণে ইতালির ৩০ শতাংশ কৃষি উৎপাদন হুমকির মুখে পড়েছে। বেশ কয়েকটি শহর ইতিমধ্যে জলের রেশনিং ব্যবস্থা ঘোষণা করেছে।

এবছর শীত ও বসন্ত জুড়ে ইতালিতে অস্বাভাবিক গরম আবহাওয়া এবং কম বৃষ্টিপাত উত্তর ইতালিতে জলের ঘাটতি বাড়িয়ে দিয়েছে। ইতালি সরকার বলেছে, বর্তমান পরিস্থিতিতে বিশেষ ক্ষমতা দিয়ে মোকাবিলার জন্যই জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

Italy’s longest river affected by worst drought in 70 years

ইতালির দীর্ঘতম নদী হলো পো। নদীটির দৈর্ঘ্য ৬৫০ কিলোমিটারেরও বেশি। উত্তর ইতালিতে কৃষকদের পানির প্রধান উৎস পো নদী। পো উপত্যকার কৃষকরা বলছেন, সমুদ্রের লবণাক্ত পানি এখন এ নদীতে মিশে গেছে। এর ফলে ফসল নষ্ট হচ্ছে। ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি এ অবস্থার জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর