আন্তর্জাতিক ডেস্ক
অর্থনৈতিক বিপর্যয়ের ধাক্কায় টালমাটাল শ্রীলংকার রাজনীতি। সোমবার (৯ মে) প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেছেন। এদিন সকাল থেকে রাজধানী কলম্বোতে সরকারি ও বিরোধীদলের নেতাকর্মীরা মিছিল সমাবেশ করছেন। এর জেরে সংঘর্ষে সরকারি দলের এক পার্লামেন্ট সদস্য (এমপি) নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া প্রাক্তন এক মন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার খবরও পাওয়া গেছে।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে শ্রীলংকার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, নিতাম্বুয়াতে পার্লামেন্ট সদস্য অমরকীর্থী আথুকোরালার গাড়ি অবরোধ করার সময় গুলি চালিয়েছিলেন। এসময় গুরুতরভাবে আহত হন দুই ব্যক্তি। পরে নিকটবর্তী একটি ভবনে আশ্রয় নেওয়ার পর অমরকীর্থী আথুকোরালাকে সেখানে মৃত অবস্থায় পাওয়া যায়।
স্থানীয় সংবাদকর্মীদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, সোমবার মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করার পরেই বিভিন্ন জায়গায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের উপর আক্রমণ চালায় শাসকদলের কর্মী-সমর্থকেরা। এর পরেই পাল্টা মারমুখী হয়ে শাসকদলের নেতাদের উপর হামলা চালানো শুরু করেন বিক্ষোভকারীরা। সোমবার দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে।
সারাবাংলা/আইই