বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

উত্তাল শ্রীলঙ্কা, এমপি নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৯ মে, ২০২২
  • ২৪৫ সময় দেখুন
উত্তাল শ্রীলঙ্কা, এমপি নিহত


আন্তর্জাতিক ডেস্ক

অর্থনৈতিক বিপর্যয়ের ধাক্কায় টালমাটাল শ্রীলংকার রাজনীতি। সোমবার (৯ মে) প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপাকসে পদত্যাগ করেছেন। এদিন  সকাল থেকে রাজধানী কলম্বোতে সরকারি ও বিরোধীদলের নেতাকর্মীরা মিছিল সমাবেশ করছেন। এর জেরে সংঘর্ষে সরকারি দলের এক পার্লামেন্ট সদস্য (এমপি) নিহতের খবর পাওয়া গেছে। এছাড়া প্রাক্তন এক মন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার খবরও পাওয়া গেছে।

ভারতের সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে শ্রীলংকার সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়, নিতাম্বুয়াতে পার্লামেন্ট সদস্য অমরকীর্থী আথুকোরালার গাড়ি অবরোধ করার সময় গুলি চালিয়েছিলেন। এসময় গুরুতরভাবে আহত হন দুই ব্যক্তি। পরে নিকটবর্তী একটি ভবনে আশ্রয় নেওয়ার পর অমরকীর্থী আথুকোরালাকে সেখানে মৃত অবস্থায় পাওয়া যায়।

স্থানীয় সংবাদকর্মীদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, সোমবার মাহিন্দা রাজাপাকসে পদত্যাগ করার পরেই বিভিন্ন জায়গায় সরকারবিরোধী বিক্ষোভকারীদের উপর আক্রমণ চালায় শাসকদলের কর্মী-সমর্থকেরা। এর পরেই পাল্টা মারমুখী হয়ে শাসকদলের নেতাদের উপর হামলা চালানো শুরু করেন বিক্ষোভকারীরা। সোমবার দেশজুড়ে কারফিউ জারি করা হয়েছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর