বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

উদ্ধার তৎপরতা ৩১ আগস্টের মধ্যেই শেষ করার তাগিদ তালেবানের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৩১৭ সময় দেখুন
উদ্ধার তৎপরতা ৩১ আগস্টের মধ্যেই শেষ করার তাগিদ তালেবানের


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে চলমান মার্কিন বাহিনীর উদ্ধার তৎপরতা আগামী ৩১ আগস্টের মধ্যেই শেষ করার তাগিদ দিয়েছে তালেবান। অন্যথায় এর সম্ভব্য পরিণতির বিষয়েও সতর্ক করেছে সংগঠনটি। খবর আলজাজিরা।

সোমবার (২৩ আগস্ট) কাতারের রাজধানী দোহায় অবস্থানরত তালেবানের প্রতিনিধি দলের সদস্য সুহেল শাহীন এ সতর্ক বার্তা জানিয়েছেন।

এ বিষয়ে সুহেল শাহীন বলেন, এই উদ্ধার অভিযানের সময়সীমা বাড়ানোর অর্থ হলো ‘দখলদারিত্ব বাড়ানো’ এবং এটি একটি ‘রেড লাইন’।

এর আগে গতকাল রোববার (২২ আগস্ট) মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে জানিয়েছেন, আফগানিস্তানের রাজধানী থেকে মার্কিনসহ হাজার হাজার আফগান নাগরিকদের দ্রুত সময়ের মধ্যে বিমান করে বহন করে নেওয়া খুবই ‘কঠিন ও কষ্টকর’। তবে আগামী ৩১ আগস্টের পরও এ উদ্ধার অভিযান পরিচালনা করার বিষয়টি উড়িয়ে দেননি তিনি।

মার্কিন প্রেসিডেন্ট আফগানিস্তানে চলমান উদ্ধার অভিযানের সময়সীমা বৃদ্ধির বিষয়ে এমন ইঙ্গিত দেওয়ার পর তালেবান প্রতিক্রিয়া জানালো।

প্রসঙ্গত, গত ১৫ আগস্ট তালেবান যোদ্ধারা আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করার পর থেকে দেশটি ছেড়ে পালাতে বিমানবন্দরে ভিড় করেছেন হাজার হাজার নাগরিক। আর মার্কিন ও আন্তর্জাতিক সেনাবাহিনীর সদস্যরা অপেক্ষাকৃত দুর্বল নাগরিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

ন্যাটোর একজন কর্মকর্তা জানিয়েছেন, গত সপ্তাহে কাবুল বিমানবন্দর ও এর আশাপাশে অন্তত ২০ জন নিহত হয়েছে।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর