মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

এইমসে সনিয়া, মনমোহনের প্রয়াণে কর্ণাটক থেকে ‘জরুরি ভিত্তিতে’ দিল্লি ফিরছেন রাহুল, স্মৃতি তর্পণ প্রিয়াঙ্কার Ex PM Passes At 92 Sonia Gandhi reached AIIMS Rahul Gandhi Rushing From Karnataka

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১২৯ সময় দেখুন


Last Updated:

Manmohan Singh Passes Away: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবল শ্বাসকষ্টের সমস্যা নিয়ে দিল্লির এইমসে ভর্তি করানো হয় প্রাক্তন প্রধানমন্ত্রীকে। শারীরিক অবনতি হাওয়ায় অবিলম্বে স্থানান্তরিত করা হয় জরুরি বিভাগে। কিন্তু শেষরক্ষা হল না। ৯২ বছর বয়সে শেষ নিংশ্বাস ত‍্যাগ করলেন বর্ষীয়ান রাজনীতিবিদ।

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং

নয়াদিল্লি: প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবল শ্বাসকষ্টের সমস্যা নিয়ে দিল্লির এইমসে ভর্তি করানো হয় প্রাক্তন প্রধানমন্ত্রীকে। শারীরিক অবনতি হাওয়ায় অবিলম্বে স্থানান্তরিত করা হয় জরুরি বিভাগে। কিন্তু শেষরক্ষা হল না। ৯২ বছর বয়সে শেষ নিংশ্বাস ত‍্যাগ করলেন বর্ষীয়ান রাজনীতিবিদ।

মনমোহন সিংয়ের শারীরিক অবস্থার অবনতির খবরেই এইমসে ছুটে যান কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধি। রাহুল গান্ধি কর্ণাটক থেকে জরুরিভিত্তিতে দিল্লি ফিরছেন বলেও কংগ্রেস সূত্রে খবর। বেলাগাম বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন রাহুল গান্ধি ও মল্লিকার্জুন খার্গে। বাড়ানো হয়েছে এইমসের নিরাপত্তা।

আরও পড়ুন: কোন দেশ ভারতের ‘১’ টাকায় ‘৫০০’ দেয় বলুন তো…? ১০ হাজারেই ঘোরা যায় রাজার মতো! ‘নাম’ শুনলেই চমকাবেন, শিওর!

রাহুল গান্ধি এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে গভীর শোক প্রকাশ করেন। মনমোহন সিংয়ের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে রাহুল গান্ধি তাঁর শোকবার্তায় লেখেন, “মনমোহন সিং জি অপার প্রজ্ঞা ও সততার সঙ্গে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর নম্রতা এবং অর্থনীতির গভীর উপলব্ধি দেশবাসীকে অনুপ্রাণিত সর্বদা করেছে। মিসেস কৌর এবং পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আমি একজন পরামর্শদাতা এবং গাইডকে হারালাম। আমাদের লক্ষ লক্ষ কর্মী যাঁরা তাঁর অনুপ্রেরণা পেয়েছেন অত্যন্ত গর্বের সঙ্গে আজীবন তাঁকে স্মরণ করবেন।”

প্রিয়াঙ্কা গান্ধি ভদ্রা এক্স হ্যান্ডেলে তাঁর শোকবার্তায় লেখেন, “রাজনীতিতে খুব কম লোকই সর্দার মনমোহন সিংজির মতো সম্মানের যোগ্য দাবিদার। তাঁর সততা সবসময় আমাদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে এবং তিনি চিরকাল সেই তালিকায় থাকবেন মধ্যে যাঁরা দেশকে প্রকৃত অর্থে ভালোবাসেন।”

আগেই দিল্লি কংগ্রেসের তরফে একটি শোকবার্তা প্রকাশ করে জানানো হয়, প্রয়াত হয়েছেন মনমোহন সিং। পরে এআইসিসি ও এইমস হাসপাতাল সূত্রে বিবৃতি দিয়ে প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণের খবর নিশ্চিত করা হয়।

বাংলা খবর/ খবর/দেশ/

Manmohan Singh Dies: এইমসে সনিয়া, মনমোহনের প্রয়াণে কর্ণাটক থেকে ‘জরুরি ভিত্তিতে’ দিল্লি ফিরছেন রাহুল, স্মৃতি তর্পণ প্রিয়াঙ্কার





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর