রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

একতরফা নির্বাচন জনগণ রুখে দেবে: মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩০ সময় দেখুন
একতরফা নির্বাচন জনগণ রুখে দেবে: মির্জা ফখরুল


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: সরকার ‘একতরফা’ নির্বাচন করলে জনগণ এবার রুখে দেবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (০৪ আগস্ট) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১৬তম কারামুক্তি দিবস উপলক্ষে ‘তোমার প্রত্যাবর্তনের অপেক্ষায় বাংলাদেশ’ শীর্ষক এই আলোচনা সভা ‘উত্তরবঙ্গ ছাত্র ফোরাম’ ও ‘বাংলাদেশ ছাত্র ফোরাম’।

মির্জা ফখরুল বলেন, ‘আওয়ামী লীগের মন্ত্রীরা প্রায়ই বলে যে, বিএনপি ষড়যন্ত্র করছে, বিএনপি চক্রান্ত করছে। আরে ষড়যন্ত্র, চক্রান্ত তো তোমরা করছ। এই দেশের মানুষের সমস্ত অধিকার তোমরা কেড়ে নিয়েছ, ভোট দাও না। আবার একটা ভোটের দিকে যেতে চাও যেন আগের মতোই বিনা প্রতিদ্বন্দ্বিতায় খোলা মাঠে টফি নিয়ে চলে যাবে। এ দেশের মানুষ এবার সিদ্ধান্ত নিয়েছে সেটা আর সম্ভব হবে না। এবার আর ওয়াকওভার পাবে না আওয়ামী লীগ। মানুষ এবার রুখে দাঁড়াবে।’

তরুণ ও যুবকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা উঠে আসুন। প্রতিরোধ গড়ে তুলন। এই ভয়াবহ সরকারকে প্রতিরোধ করতে হবে, বিজয় লাভ করতে হবে। আসুন আমরা সেই লক্ষ্যে সামনের দিকে এগিয়ে যাই, বিজয় অর্জন করি। আমাদের নেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে সত্যিকার অর্থে কারামুক্তি দিবস পালন করি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যিনি চরম অসুস্থতা নিয়ে গৃহবন্দি অবস্থায় আছেন তাকে মুক্ত করে তাকে সুস্থ করে আবার আমাদের মাঝে ফিরিয়ে আনি।’

‘আমাদের হাজারো নেতা-কর্মী যারা প্রাণ দিয়েছেন তাদের ঋণ শোধ করি এবং যে ৬/৭শ নেতা-কর্মী গুম হয়েছে তাদের পরিবারকে সাত্বনা দেই, ৪০ লাখ মানুষ যারা নির্যাতত হচ্ছেন তাদের মুক্ত করি। মোট কথায় সমগ্র বাংলাদেশকে মুক্ত করি’- বলেন মির্জা ফখরুল।

তিনি বলেন, ‘আজকে আপনারা (নেতা-কর্মীরা) আন্দোলনকে এমন একটা পর্যায় নিয়ে গেছেন এখন সরকার প্রমাদ গুনছে, সরকার ভয় পেয়েছে। ভয় পাওয়ার কারণে তারা মরিয়া হয়ে উঠেছে কীভাবে এইসমন্ত গণতন্ত্রের সৈনিকদেরকে পর্যদুস্ত করা যায়, তাদের আটকিয়ে রাখা যায়।’

মির্জা ফখরুল বলেন, ‘কিছুদিন আগেও তারা (সরকার) বলেছে, বিএনপি নাই। এখন যখন বিএনপি মাটি খুঁড়ে বেরুচ্ছে। তখন তারা আবার প্রমাদ গুনতে শুরু করেছে। তাই আজকে আমাদের লক্ষ্য একটাই, আমাদের আন্দোলনকে, আমাদের সংগ্রামকে বিজয় অর্জন করে আমাদের ফিরে আসতে হবে। এর আগে ফিরে আসার সুযোগ নেই।’

তিনি বলেন, ‘আজকে পত্রিকায় প্রকাশিত একটা খবর আমাকে তাড়িত করেছে। একজন গ্রাচুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাস একজন ছেলে, সে ল‘ পাস করেছে আইনজীবী হিসেবে জয়েন করেছে। আদালতে সে সিনিয়রের কাছ থেকে ৫‘শ টাকা করে পায়। তাতে তার সংসার চলে না, মা ও পরিবারকে ভরণ পোষণ করতে পারে না। সেজন্য শুক্র ও শনিবার মোটর সাইকেল রাইড করে। সেখানেও সে যে আয়টা করে তাতে দুই বেলা দুই মুটো খেতে পারে ঠিক মতো। একটা রুটি একটা ডিম খেতে পারে না ঠিক মতো এই হচ্ছে দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা, এটাই দেশের সত্যিকার চিত্র।’

ফখরুল বলেন, ‘তারা উন্নয়ন উন্নয়ন করে, উ্ন্নয়ন হয়েছে তাদের, তারা পকেটে টাকা ভরেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে, বাড়ি-ঘর তৈরি করেছে। সেটাকে বজায় রাখার জন্য তারা ক্ষমতায়কে অন্যায়ভাবে বেআইনিভাবে জোর করে দখল করে রাখতে হবে। আর কোনো কথা নয়, একটাই কথা এবার আমাদের জয়ী হতে হবে, এদের পরাজিত করতেই হবে, জনগণের শাসন প্রতিষ্ঠা করতে হবে।’

উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উপদেষ্টা আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে ও বাংলাদেশ ছাত্র ফোরামের উপদেষ্টা ব্যারিস্টার মীর হেলাল উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, চেয়ারপারসনের বিশেষ সহকারি শামসুর রহমান শিমুল বিশ্বাস, সহ সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, নির্বাহী কমিটির সদস্য ফজলুল রহমান খোকন, কৃষক দলের হাসান জাফির তুহিন, মহিলা দলের বিলকিস ইসলাম, মহানগর দক্ষিন বিএনপির আরিফা সুলতানা রুমা, স্বেচ্ছাসেবক দলের নাজমুল হাসান, ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর