রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

একা হয়ে পড়েছেন রওশন এরশাদ, কেন্দ্রীয় নেতারাও হতাশ!

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৭ জুন, ২০২৩
  • ১০৪ সময় দেখুন
একা হয়ে পড়েছেন রওশন এরশাদ, কেন্দ্রীয় নেতারাও হতাশ!


আজমল হক হেলাল, স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দ্বাদশ নির্বাচন সামনে রেখে জাতীয় পার্টির (জাপা) রওশন গ্রুপের সম্ভাব্য প্রার্থীসহ জেলা ও কেন্দ্রীয় নেতাকর্মীরা হতাশায় নিমজ্জিত। ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে রওশনপন্থী প্রার্থী কাজী মামুনুর রশিদের মনোনয়ন বাতিল হওয়ার পর থেকে নেতারা হতাশায় ভুগছেন। কেননা জাতীয় পার্টির গঠনতন্ত্র অনুযায়ী বেগম রওশন এরশাদ দলের কেউই নন। পৃষ্ঠপোষক পদটি সাংগঠনিক না। এর ফলে রওশনপন্থী নেতারা অনেকটা চুপসে গেছেন। যারা এতদিন রওশন এরশাদের কাছে ছিলেন তারা এখন দূরে সরে যাচ্ছেন। ফলে বেগম রওশন এরশাদ একা হয়ে পড়েছেন বলে দলটির একাধিক সূত্র জানিয়েছে।

সূত্র জানায়, বেগম রওশন এরশাদ গ্রুপের কেন্দ্রীয় নেতা অর্থাৎ জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটির নেতাদের মধ্যে এ এস এম এম আলম দীর্ঘ দিন ধরে কানাডায় অবস্থান করছেন। এম এ গোফরান অসুস্থ র্দীঘদিন ধরে হাসপাতালে ভর্তি। সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য সচিব গোলাম মসিহ ও যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন রাজু চুপচাপ রয়েছেন। তারাও বেগম রওশন এরশাদের রাজনৈতিক কর্মকাণ্ড ও দিক-নির্দেশনায় সন্তুষ্ট নন। সম্প্রতি রওশনপন্থীদের সম্মেলনসহ দলটির কার্যক্রম নিয়ে একটি বৈঠক হয়েছে। ওই বৈঠকে কয়েকজন যুগ্ম-আহ্বায়ক উপস্থিত ছিলেন। তবে বৈঠকে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। বেগম রওশন এরশাদের ভূমিকায় হতাশা ব্যক্ত করে বৈঠক শেষ করেছেন তারা।

বৈঠকে উপস্থিত একজন নেতা জানিয়েছেন, উজানে তরি টেনে নেওয়া যায়। কিন্তু তরি টানার দড়ি ছিঁড়ে গেলে আর সামনে এগুনো যায়। রওশন এরশাদের অবস্থা উজান টানার মতো। তিনি কোনো সিদ্ধান্ত দিতে পারেন না। সিদ্ধান্তের জন্য বিশেষ দিকে তাকিয়ে থাকেন।

দলটির অপর এক নেতা জানায়, রওশন গ্রুপের পক্ষ থেকে বলা হয়ে থাকে তারা ৪২টি জেলায় জাতীয় পার্টির নতুন কমিটি করেছে। যাদের কমিটিতে নেওয়া হয়েছে তারা জি এম কাদের পক্ষের নেতা-কর্মী। বেগম রওশন এরশাদ শক্তভাবে জাতীয় পার্টির সম্মেলন করে নতুন কমিটি করে সামনে এগুতে চাইলে ওইসব নেতারা তখন রওশন এরশাদের হয়ে যাবে। এখন ৪২টি জেলার নেতাকর্মীরা রওশন এরশাদের দিক-নির্দেশনা না পাওয়ায় দোদুল্যমান অবস্থান রয়েছেন। বর্তমান সংসদ সদস্যরাও একই অবস্থায় রয়েছেন। তারা রাতে দেখা করে রওশন এরশাদের সঙ্গে আর দিনে দেখা করেন জি এম কাদেরের সঙ্গে। তার মতে বেগম রওশন এরশাদের সঙ্গে জি এম কাদেরের গোপনে যোগাযোগ থাকতে পারে। এমন গুঞ্জনও রয়েছে রওশন গ্রুপের মধ্যে।

এ সব বিষয় নিয়ে জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন রাজু বলেন, ‘আমরা বেগম রওশন এরশাদের নির্দেশের অপেক্ষায় রয়েছি। তিনি নির্দেশ দিলেই জাতীয় পার্টির কাউন্সলের দিন তারিখ ঠিক করা হবে। এ বিষয় ঈদের পর প্রতিনিধি সভায় জাতীয় পার্টির কাউন্সিল করার বিষয়টি আলোচনা হবে।’

তিনি বলেন, ‘জাতীয় পার্টির বর্তমান এবং সাবেক অনেক এমপি ও প্রভাবশালী নেতা বেগম রওশন এরশাদের সঙ্গে চায়ের টেবিলের সার্বিক বিষয় নিয়ে কথা বলেন।’

দলটির অপর এক নেতা নাম গোপন রাখার শর্তে বলেন, আপতত দৃষ্টিতে বেগম রওশন এরশাদ একা। কিন্তু বাস্তবে একা নন। তার সঙ্গে জাতীয় পার্টির বড় একটি গ্রুপ রয়েছে। বরং কিছুদিন পরই জি এম কাদের একা হয়ে পড়বেন।’

সারাবাংলা/এএইচএইচ/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর