বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
Chess: Father quit Singapore job, pawned jewellery to fund chess dream: Olympiad-bound Savitha Shri’s story | Chess News Top Ent News, August 4: Aamir Khan’s Security Stepped Up; Bhumi Pednekar’s Ex-Teacher Slams Her Amid NEET Row | Bollywood News আর কোনো স্বৈরাচার মাথা তুলে দাঁড়াতে পারবে না: মির্জা ফখরুল খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০১৯ বেরোবিতে শিবির-ছাত্রদলের কর্মসূচি ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারির আবেদন রাশিয়ার সৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, শিশুসহ নিহত ৭ ‘Who approved it?’: Hockey India president Dilip Tirkey seeks answers on jersey switch | Hockey News Top Ent News, August 3: Salman Khan Opens Up About Time In Jail; Kangana Ranaut Takes A Dig At Sonakshi Sinha? | Bollywood News এক দফা ঘোষণার আগে নাছিরের মাধ্যমে তারেক রহমানের সঙ্গে যোগাযোগের দাবি আব্দুল কাদেরের

এক দফা ঘোষণার আগে নাছিরের মাধ্যমে তারেক রহমানের সঙ্গে যোগাযোগের দাবি আব্দুল কাদেরের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ১০৩ সময় দেখুন
এক দফা ঘোষণার আগে নাছিরের মাধ্যমে তারেক রহমানের সঙ্গে যোগাযোগের দাবি আব্দুল কাদেরের


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের দাবি করেছেন, এক দফা কর্মসূচি ঘোষণার আগে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের মাধ্যমে বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যোগাযোগ হয়েছিল।

সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘ঐতিহাসিক এক দফার নেপথ্যের ইতিহাস’ শিরোনামে দেওয়া এক দীর্ঘ পোস্টে আন্দোলনের বিভিন্ন পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া নিয়ে এসব দাবি করেন তিনি।

আব্দুল কাদেরের ভাষ্য অনুযায়ী, এক দফা ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে তিনি বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা করেন। এ সময় ছাত্রদলের রাকিব ও নাছির উদ্দীন নাছিরের সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি দাবি করেন, এক দফার প্রস্তাব জানানো হলে নাছির বিষয়টি ‘চেয়ারম্যান স্যারের’ সঙ্গে আলোচনা করবেন বলে জানান।

পোস্টে উল্লেখ করা হয়, পরে নাছির তাকে বলেন, ‘এক দফা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে, যেটা চেয়ারম্যান স্যারও জানিয়েছেন। তোমরা সিদ্ধান্ত নিতে পারো।’ এরপর আন্দোলনের পক্ষ থেকে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয় বলে উল্লেখ করেন আব্দুল কাদের।

তিনি আরও দাবি করেন, এক দফা ঘোষণার আগে ছাত্রদল ও ছাত্রশিবিরের প্রতিনিধিরা নিজ নিজ সংগঠনের সঙ্গে আলোচনা করে ইতিবাচক মতামত জানান। এরপর ঘোষণাপত্রের খসড়া প্রস্তুত এবং তা চূড়ান্ত করার কাজ এগিয়ে নেওয়া হয়।

ফেসবুক পোস্টে আব্দুল কাদের বলেন, সে সময় মাঠের পরিস্থিতি, চলমান সহিংসতা এবং সম্ভাব্য প্রাণহানির ঝুঁকি বিবেচনায় তিনি দ্রুত এক দফা ঘোষণার পক্ষে ছিলেন। তাঁর ভাষ্য, সমন্বয়কদের মধ্যে বিষয়টি নিয়ে মতপার্থক্য থাকলেও আন্দোলনের স্বার্থে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা অনুভূত হয়েছিল।

তবে তিনি একই পোস্টে দাবি করেন, বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে আলোচনা হলেও এক দফা ঘোষণার সিদ্ধান্ত কোনো নির্দিষ্ট দল বা ব্যক্তির নির্দেশে নেওয়া হয়নি; বরং পরিস্থিতির বাস্তবতা বিবেচনায় আন্দোলনের পক্ষ থেকেই সিদ্ধান্তটি নেওয়া হয়।

এদিকে, এ বিষয়ে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom