সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

এখন পর্যন্ত নির্বাচনে যত বাধা, সব জামায়াত সৃষ্টি করেছে: মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ২৮৫ সময় দেখুন
এখন পর্যন্ত নির্বাচনে যত বাধা, সব জামায়াত সৃষ্টি করেছে: মির্জা ফখরুল


ঢাকা: জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের দাবি যে বিএনপি নির্বাচনে বাধা দিচ্ছে। তার জবাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “এখন পর্যন্ত যত বাধা এসেছে সব আপনারা (জামায়াত) দিয়েছেন। জনগণকে বোকা বানাবেন না।”

শনিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, স্বাধীনতাবিরোধীরা মুক্তিযুদ্ধকে নীচে নামিয়ে দিয়ে ২৪-এর আন্দোলনকে বড় করে দেখাতে চায়। তিনি জোর দিয়ে বলেন, “বিএনপি ১৫ বছর সংগ্রাম করেছে। তারা এককভাবে কৃতিত্ব দাবি করলে আমরা মানতে রাজি নই।”

পরিকল্পিতভাবে বিভাজন সৃষ্টি করার চেষ্টা চলছে উল্লেখ করে ফখরুল বলেন, “একাত্তরকে ভুলিয়ে দেয়ার অবকাশ নেই। কারণ একাত্তর আমাদের অস্তিত্ব। অতীতকে স্মরণ করুন— তারা মুক্তিযুদ্ধকে গোলমাল বলার চেষ্টা করেছিল। পাকিস্তানিদের সঙ্গে হাত মিলিয়ে হত্যা করেছে তারা।”

বিএনপি নির্বাচন পেছাচ্ছে— এরকম অভিযোগ সম্পর্কেও তিনি বলেন, “বিএনপি নির্বাচনমুখী দল। আমরা তিন মাসের মধ্যে নির্বাচন চেয়েছিলাম। নির্বাচন হলে অপশক্তিগুলো মাথা তুলতে পারতো না।”

জুলাই জাতীয় সনদে যা পাস হয়েছে তা বিএনপির ৩১ দফার মধ্যে রয়েছে দাবি করে তিনি বলেন, “বিএনপি সংস্কারপন্থি। কিন্তু জনগণকে বোকা বানিয়ে নয়, তাদের সামনে উপস্থাপন করতে হবে। তারা (ঐকমত্য কমিশন) স্বাক্ষরের নোট অব ডিসেন্ট রেখেছিল। এখন তারা সেগুলো বাদ দিয়ে দিয়েছে। এটি জনগণের সঙ্গে প্রতারণা।”

তিনি আরও অভিযোগ করেন, বিএনপি সংবাদ সম্মেলন করেছে, রাস্তায় নামেনি, প্রধান উপদেষ্টার বাড়ি বা নির্বাচন কমিশন ঘেরাও করেনি; অথচ একটি দল আন্দোলন করে সব চাপিয়ে দিতে চায়।

দেশ কঠিন সময় পার করছে উল্লেখ করে ফখরুল বলেন, “গণভোটের প্রয়োজন ছিল না। তারপরও রাজি হয়েছি। তারা এখন গণভোট আগে চায়। নির্বাচন ঘিরে প্রধান উপদেষ্টা হামলার আশঙ্কা ব্যক্ত করেছেন—কিন্তু কারা করতে পারে তা স্পষ্ট করা উচিত ছিল।”

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পর্কে তিনি বলেন, “হাসিনা গণমাধ্যমে কথা বলছে, কিন্তু ক্ষমা চায়নি। সে ভারতে বসে অপপ্রচার চালাচ্ছে, ভারতকে বলব, হাসিনাকে ফেরত দিন। তাকে বিচারের মুখোমুখি করতে হবে।”

প্রেসক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত ওই সভায় ফখরুলের বক্তব্যে অন্যান্যের মধ্যে মুক্তিযোদ্ধা দল ও বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর