রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ: আসছে ‘ইউজারনেম’ সুবিধা চুয়েটের নতুন উপাচার্যকে লাল কার্ড শিক্ষার্থীদের, দেয়ালে প্রতিবাদী গ্রাফিতি অপুষ্টির কারণে হামে বাড়ছে জটিলতা: স্বাস্থ্যমন্ত্রী Avengers: Endgame Returns With A Bang! Encore Release Opens At Rs 7 Crore | Hollywood News Ex-India captain Asunta Lakra leads protest against Hockey India officials | Hockey News শেখ হাসিনাকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের ষড়যন্ত্র করা হচ্ছে: রিজভী কালিয়াকৈরে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিরতা করার বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রহসনের নজির স্থাপন করেছে সরকার: নাহিদ ইসলাম জাতিসংঘের প্রতিরোধমূলক সক্ষমতা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

এবার পুরুষ অভিভাবক ছাড়াই হজ করতে পারবেন নারীরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৪ জুন, ২০২১
  • ৩২৮ সময় দেখুন
এবার পুরুষ অভিভাবক ছাড়াই হজ করতে পারবেন নারীরা


আন্তর্জাতিক ডেস্ক

এবার সঙ্গে কোনো মাহরাম বা পুরুষ অভিভাবক ছাড়াই হজ পালন করতে পারবেন নারীরা। এ বছর হজের তিনটি প্যাকেজ ঘোষণা করেছে সৌদি কর্তৃপক্ষ। এতে নারীদের অভিভাবক ছাড়াই নিবন্ধন করার সুযোগ রাখা হয়েছে।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের নির্দেশিকায় বলা হয়েছে, হজ নিবন্ধনের জন্য নারীদের মাহরাম বা পুরুষ অভিভাবকের কোনো প্রয়োজন নেই। অন্য নারীদের সঙ্গেই তারা হজ করতে পারবেন।

রোববার (১৩ জুন) স্থানীয় সময় দুপুর ১টা থেকে এবারের অনলাইন হজ নিবন্ধন শুরু হয় সৌদি আরবে। এবার শুধুমাত্র সৌদি নাগরিকরাই হজ পালনের অনুমতি পাচ্ছেন। সৌদি নাগরিকদের মধ্যে ১৮ থেকে ৬৫ বছর বয়সী যারা করোনার ভ্যাকসিন নিয়েছেন তারাই হজে অংশ নিতে পারবেন। এ বছর মাত্র ৬০ হাজার সৌদি নাগরিক হজ পালন করবেন।

সাধারণত কোনো নারী হজ পালন করতে চাইলে সঙ্গে মাহরাম বা পুরুষ অভিভাবকের প্রয়োজন হয়। তবে এবার কোনো একাই নিবন্ধন করার সুযোগ পেলেন নারীরা।

বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারির কারণে টানা দ্বিতীয় বছরের মতো বিদেশিদের হজে যাওয়া বন্ধ করেছে সৌদি আরব সরকার। গত ১২ জুন সৌদি আরব সরকারের পক্ষ থেকে জানানো হয়, বিশ্বব্যাপী করোনাভাইরাস সংক্রমণ বাড়তে থাকায় এবারও বিদেশিদের জন্য হজ করার সুযোগ থাকছে না।

আরও পড়ুন

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর