রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

এবার ১২ জন নিয়ে উত্তরায় রিজভীর পিকেটিং

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৮ নভেম্বর, ২০২৩
  • ১২৬ সময় দেখুন
এবার ১২ জন নিয়ে উত্তরায় রিজভীর পিকেটিং


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দলের সব নেতা আত্মগোপন এবং কারাগারে থাকলেও একাই মাঠে রয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নিয়মিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনের পাশাপাশি কয়েকজন অনুসারী নিয়ে ঢাকার বিভিন্ন এলাকায় ‘রুটিন মিছিল-পিকেটিং’ করে যাচ্ছে তিনি।

সরকারের পদত্যাগ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক ব্যবস্থা পুন:প্রতিষ্ঠার এক দফা দাবিতে তৃতীয় দফা সর্বাত্মক অবরোধের প্রথম দিন বুধবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় ১২জন কর্মী নিয়ে পিকেটিং করেন রিজভী।

অনুসারীদের নিয়ে কয়েক মিনিট মিছিল শেষে রাস্তার ফুটপাতে বসে কয়েকটা ছবি তোলার মধ্য দিয়ে শেষ হয় তার ‘পিকেটিং।

রিজভীর সঙ্গে থাকা অন্যরা হলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কফিল উদ্দিন, মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক এবিএম আবদুর রাজ্জাক, দক্ষিণখান থানা বিএনপির সভাপতি আবদুল মোতালেব, বিএনপি নেতা জাহিদ মাস্টারসহ অনান্যরা।

এবার ১২ জন নিয়ে উত্তরায় রিজভীর পিকেটিং

এদিকে রাজধানীর গোপীবাগ রেললাইনে কয়েক মিনিটের জন্য পিকেটিং করেছে ছাত্রদলের নেতা-কর্মীরা। বুধবার (৮ নভেম্বর) অবরোধের প্রথম প্রহরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আউয়ালের নেতৃত্বে এ পিকেটিং হয়।

এ সময় ডা. আউয়াল বলেন, ‘যদি আপনি বা আপনারা রাজপথে মিছিল-পিকেটিং এ অংশ নিতে না পারেন, তাহলে বাড়িতে অবস্থান নিন। আপনি যাত্রী না হলে যাত্রীবিহীন যানবাহন রাস্তায় চলবে না। এটাই হোক আপনার প্রতিবাদ।’

পিকেটিং উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মহিউদ্দিন মাহি, ইডেন মহিলা কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দা সুমাইয়া পারভীন, মহানগর ছাত্রদল নেতা খন্দকার আমান, মিরাজ হোসেন, সিয়াম, আশরাফুল আসাদ, বাংলা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক কাজী কাওসার, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ফরহাদ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ছাত্রদলের মো. আবু সালেহ হিরোন, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল সম্পাদক জুম্মান প্রধানসহ অনান্যরা।

সারাবাংলা/এজেড/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর