বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন

এসএসসিতে এগিয়ে মেয়েরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর, ২০২১
  • ২৮৯ সময় দেখুন
এসএসসিতে এগিয়ে মেয়েরা


ঢাকা: ২০২১ সালের এসএসসি ও সমমান পরীক্ষার পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা অনেক এগিয়ে রয়েছে। এ বছর ছেলেদের মধ্যে পাস করেছে ৯২ দশমিক ৬৯ শতাংশ শিক্ষার্থী। যেখানে মেয়েদের পাসের হার ৯৪ দশমিক ৫০ শতাংশ।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা পৌনে ১১টার দিকে প্রকাশ হয় চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, সব শিক্ষাবোর্ড মিলিয়ে এবার এসএসসিতে মোট পরীক্ষার্থী ছিল ২২ লাখ ৪০ হাজার ৩৯৫ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২০ লাখ ৯৬ হাজার ৫৪৬ জন। নয়টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ড মিলিয়ে এবার পাসের হার ৯৩.৫৮।

এবারের এসএসসি ও সমমানের মোট ছেলে পরীক্ষার্থী ছিল ১১ লাখ ৪২ হাজার ৯৪ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ৫৮ হাজার ৬২৮ জন। আর মেয়ে পরীক্ষার্থী ছিল ১০ লাখ ৯৮ হাজার ৩০১ জন। উত্তীর্ণ হয়েছে ১০ লাখ ৩৭ হাজার ৯১৮ জন। এবার মেয়েদের পাসের হার ৯৪ দশমিক ৫০ শতাংশ। ছেলেদের পাসের ৯২ দশমিক ৬৯ শতাংশ। এছাড়াও ছেলেদের তুলনায় মেয়ে শিক্ষার্থীরা জিপিএ-৫ পাওয়ায় এগিয়ে রয়েছে।

The post এসএসসিতে এগিয়ে মেয়েরা appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর