রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

এসব অগ্নিকাণ্ড পূর্বপরিকল্পিত: মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৯৪ সময় দেখুন
এসব অগ্নিকাণ্ড পূর্বপরিকল্পিত: মির্জা ফখরুল


ঢাকা: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সম্প্রতি দেশে ঘটে যাওয়া একাধিক অগ্নিকাণ্ড পূর্বপরিকল্পিত। এসব ঘটনার পেছনে দেশীয় ও আন্তর্জাতিক চক্র সক্রিয় রয়েছে—যারা গণঅভ্যুত্থানের সাফল্যকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত।

শনিবার (১৮ অক্টোবর) রাতে দলের সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘বিমানবন্দরের কার্গো ভিলেজসহ সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলো একই সূত্রে গাঁথা। এগুলো পরিকল্পিতভাবে ঘটানো হচ্ছে, যাতে ছাত্র–জনতার আকাঙ্ক্ষার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আন্দোলনকে ব্যাহত করা যায়।’

তিনি বলেন, ‘ফ্যাসিস্ট শক্তির দোসররা দেশকে অস্থিতিশীল করতে সহিংস কর্মকাণ্ডে নেমেছে। জনগণ এসব ষড়যন্ত্র রুখে দেবে।’

শাহজালালের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি তিনি অগ্নিনির্বাপক ব্যবস্থার ঘাটতি নিয়েও প্রশ্ন তোলেন এবং আগুনে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

ফায়ার সার্ভিস জানায়, দুপুর আড়াইটার দিকে কার্গো ভিলেজে আগুন লাগে। প্রথমে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়, পরে আরও ৩৩টি ইউনিট যুক্ত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, বিজিবি ও আনসার সদস্যরাও এ অভিযানে অংশ নেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর