রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

এ জে মোহাম্মদ আলীর মৃত্যুতে ফখরুলের শোক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ মে, ২০২৪
  • ১০৫ সময় দেখুন
এ জে মোহাম্মদ আলীর মৃত্যুতে ফখরুলের শোক


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: দেশের প্রখ্যাত আইনজীবী, সাবেক অ্যাটর্নি জেনারেল, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও তার ব্যক্তিগত আইনজীবী এ জে মোহাম্মদ আলীর মৃত্যুতে শোক জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২ মে) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মির্জা ফখরুল বলেন, ‘সাবেক অ্যাটর্নি জেনারেল ও দেশের বিশিষ্ট আইনজীবি এ জে মোহাম্মদ আলী আইন পেশায় যে অবদান রেখেছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। আইন অঙ্গনের এক খ্যাতনামা ব্যক্তিত্ব ছিলেন এ জে মোহাম্মদ আলী। আইন পেশায় গৌরবৌজ্জল ভূমিকার জন্য তিনি তার সহকর্মী আইনজীবীদের নিকট ছিলেন এক উজ্জ্বল আদর্শ। বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় তিনি ছিলেন আপসহীন।’

আরও পড়ুন: সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী আর নেই

                        এ জে মোহাম্মদ আলীর মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

তিনি বলেন, ‘অন্যায়, অবিচার, অনাচার ও অসঙ্গতির বিরুদ্ধে তিনি নির্ভিক ও উচ্চকন্ঠে প্রতিবাদ জানাতে কখনও কুন্ঠিত হননি। তার আইন পেশার ব্রত ছিল মানবসেবা। এ জে মোহাম্মদ আলী একজন সৎ, সজ্জন, আদর্শনিষ্ঠ ও দায়িত্বশীল মানুষ হিসেবে সর্বমহলে প্রশংসিত ছিলেন। দেশের বর্তমান দুঃসময়ে তার মতো একজন প্রাজ্ঞ, নীতিবান ও সাহসী আইনজ্ঞের ইহধাম ত্যাগ নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতি।’

মির্জা ফখরুল বলেন, ‘একজন অভিজ্ঞ ও নীতিনিষ্ঠ আইনজীবী হিসেবে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্বশীল সরকার প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা ছিল অগ্রগণ্য। তার মৃত্যুতে আইন অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে, আমিও গভীরভাবে শোকাহত।’

বিবৃতিতে এ জে মোহাম্মদ আলীর রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২ মে) বাংলাদেশ সময় দুপুর ২টা ৫০ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইন্তেকাল করেন এ জে মোহাম্মদ আলী।

সারাবাংলা/এজেড/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর