শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন

এ দেশ কারও পৈত্রিক সম্পত্তি নয়: মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩
  • ১১৯ সময় দেখুন
এ দেশ কারও পৈত্রিক সম্পত্তি নয়: মির্জা ফখরুল


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ দেশ কারও পৈত্রিক সম্পত্তি নয়, ব্যক্তিগত সম্পত্তি নয়। এটা মানুষের সম্পত্তি। এ দেশের মানুষ এটার জন্য লড়াই করেছে। এখানে যা ইচ্ছা তাই করে কেউ পার পেয়ে যাবে—তা হবে না।

রোববার (২৯ জানুয়ারি) বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখার ব্যাখ্যা ও বিশ্লেষণ’ শীর্ষক এ আলোচনা সভা আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

মির্জা ফখরুল বলেন, ‘আজকে তথাকথিত উন্নয়নের কথা বলে লুটপাট চলছে। মেগা প্রজেক্ট দিয়ে মেগা দুর্নীতি চলছে। শুধু কথার জোরে, চাপার জোরে… তারা নাকি অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে পরিণত করে ফেলেছে। যে দেশের এখনো ৪২% মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে, দুই বেলা দুই মুটো খেতে পায় না, সেই দেশে নাকি উন্নয়নের লহরী বয়ে যাচ্ছে।’

‘আমি বলতে চাই, এ দেশটা আমাদের। এ দেশে গণতন্ত্র আমরা নিয়ে এসেছি, আমাদেরকেই গণতন্ত্র রক্ষা করতে হবে, আমরা স্বাধীনতা নিয়ে এসেছি, সেই স্বাধীনতা আমাদেরকেই রক্ষা করতে হবে। এই দেশের সাধারণ মানুষের জীবনযাত্রার মান আমাদেরকেই উন্নত করতে হবে’— বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের ওপরে দেশের জাতির অনেক আশা আস্থা। আজকে আজকে যুগ চাচ্ছে, জাতি চাচ্ছে যে, আপনারা এগিয়ে আসুন। সামনে থেকে নেতৃত্ব দেন। এটা আমাদের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা।’

মির্জা ফখরুল বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে আ্পনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আমি যখনই কারাগারে গেছি, আপনারা আমাকে বের করতে সর্বশক্তি নিয়োগ করেছেন। আমাদের যত নেতাকর্মী কারাগারে গেছেন তাদেরকে কারাগার থেকে আইনের মাধ্যমে বের করে নিয়ে আসার জন্য সর্বাত্মক শক্তি নিয়োগ করেছেন, করে চলেছেন এখনও। সেজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ।’

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এজে মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও মহাসচিব কায়সার কামালের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, জয়নাল আবেদীন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান, আইনজীবী নেতা আবদুল জাব্বার ভুঁইয়া, কামরুল ইসলাম সজল, মাসুদ আহমেদ তালুকদার, ওমর ফারুক ফারুকী প্রমুখ।

সারাবাংলা/এজেড/এনইউ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর