শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

ওবায়দুল কাদেরকে আয়না দেখতে বললেন মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১
  • ২৮৮ সময় দেখুন
ওবায়দুল কাদেরকে আয়না দেখতে বললেন মির্জা ফখরুল


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

ঠাকুরগাঁও: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেছেন, তার উচিত আয়নায় নিজের এবং দলের চেহারা দেখা। সেই সঙ্গে জনগণের ভাষা বুঝা। তারা জনগণের সঙ্গে প্রতারনা করেছেন। আগের রাতে নির্বাচন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার, সমস্ত আইন-শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনকে ব্যবহার করে তারা জোর করে ক্ষমতা দখল করে বসে আছে।

পাশাপাশি, নির্বাচন কমিশন নিয়ে খুব একটা আগ্রহ নেই। নির্বাচনি ব্যবস্থা এই সরকারের হাতে পুরোপুরি বিনষ্ট হয়ে গেছে বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, সরকার কোনো কিছু গ্রহণ করে না। তারা তাদের মতো করে নির্বাচন করার জন্যে সমস্ত কিছু সাজিয়ে নেয়। স্থানীয় সরকার নির্বাচনে প্রথম থেকেই দলগতভাবে নির্বাচনের বিপক্ষে ছিল বিএনপি। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়া হবে না।

তিনি আরও বলেন, আওয়ামী লীগই এখন দলীয় প্রতীক বাদ দিয়ে নির্বাচন করার ব্যাপারে চিন্তা-ভাবনা করছে।

হতাশার কোনো কারণ নেই, পরিবর্তন আসবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, যারা বাংলাদেশের ইতিহাস জানেন, যারা লিবারেশন ওয়ার দেখেছেন, যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম দেখেছেন, তারা জানেন; এটা অত্যন্ত বাস্তব সত্য, কোনো ফ্যাসিস্ট সরকার যারা নির্যাতনকারী, জনগণের দ্বারা নির্বাচিত নয় তারা বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারে না।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর