শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

‘ওবায়দুল কাদের শঙ্কামুক্ত, বিদেশে নেওয়ার প্রয়োজন নেই’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১
  • ২৫৮ সময় দেখুন
‘ওবায়দুল কাদের শঙ্কামুক্ত, বিদেশে নেওয়ার প্রয়োজন নেই’


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভালো আছেন। তার শারীরিক অবস্থা শঙ্কামুক্ত। এই মুহূর্তে দেশের বাইরে তাকে নেওয়ার প্রয়োজন নেই। তবে পর্যবেক্ষণের জন্য তাকে হাসপাতালে দুই-তিন দিন থাকতে হতে পারে।

বুধবার (১৫ ডিসেম্বর) ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত ১০ সদস্যের মেডিকেল বোর্ডের প্রধান ও বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, গতকালের (মঙ্গলবার) তুলনায় ওবায়দুল কাদের আজ বুধবার অনেক ভালো আছেন।

ডা. শারফুদ্দিন বলেন, ওবায়দুল কাদেরের ব্লাড প্রেশার এবং অক্সিজেন স্যাচুরেশন স্বাভাবিক মাত্রায় আছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে আরও দুই-তিন দিন হাসপাতালে থাকতে হতে পারে। তবে তার শারীরিক অবস্থা নিয়ে এখন শঙ্কা নেই।

আরও পড়ুন- রেগুলার চেকআপের জন্য হাসপাতালে ওবায়দুল কাদের

চিকিৎসার জন্য ওবায়দুল কাদেরকে দেশের বাইরে নেওয়ার কোনো প্রয়োজন নেই বলেও জানান ডা. শারফুদ্দিন। তিনি বলেন, সব ধরনের উন্নত চিকিৎসা বাংলাদেশই সম্ভব। তাই কারও চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার কোনো প্রয়োজন নেই।

এসময় বিএসএমএমইউ উপাচার্য জানান, সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এর আগে, ওবায়দুল কাদেরের চিকিৎসায় গঠিত ১০ সদস্যের মেডিকেল বোর্ড বুধবার সকালে বৈঠকে বসে। ওই বৈঠক শেষেই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক শারফুদ্দিন।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিএসএমএমইউতে ভর্তি করা হয় ওবায়দুল কাদেরকে। ওই সময় বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন জানান, হার্ট অ্যাটাকের পরে সুস্থ হয়ে উঠলেও ওবায়দুল কাদের নিয়মিতভাবে শারীরিক চেকআপের জন্য হাসপাতালে আসেন। আজকেও (মঙ্গলবার) তেমনই এসেছেন।

এর আগে, ২০১৯ সালের ৩ মার্চ গুরুতর অসুস্থ হয়ে বিএসএমএমইউয়ে ভর্তি হয়েছিলেন ওবায়দুল কাদের। পরে তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে দুই মাসেরও বেশি সময় চিকিৎসাধীন ছিলেন তিনি।

সারাবাংলা/এনআর/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর