রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

ওয়াসার পানির দাম বাড়ানোর সিদ্ধান্তের নিন্দা বাসদের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ১১৯ সময় দেখুন
ওয়াসার পানির দাম বাড়ানোর সিদ্ধান্তের নিন্দা বাসদের


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ওয়াসার বিশুদ্ধ পানির দাম দ্বিগুণ বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে তা বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ। তিনি বলেন, ওয়াসা একটি সেবামূলক প্রতিষ্ঠান, এটা কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠান নয়।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সংবাদপত্রে দেওয়া এক বিবৃতিতে এই নিন্দা জানান বজলুর রশিদ। তিনি বলেন, ‘ওয়াসার দায়িত্ব জনগণকে সাশ্রয়ী মূল্যে নিরাপদ ও বিশুদ্ধ সুপেয় পানি সরবরাহ করা। বিশুদ্ধ ও সুপেয় পানি সরবরাহ করার জন্য ওয়াসা কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্রভিত্তিক ড্রিংকওয়েল প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে ২০১৬ সালের অক্টোবর থেকে বিশুদ্ধ পানির বুথ স্থাপনের কাজ শুরু করে। এসব বুথ থেকে প্রতি লিটার পানির দাম ৪০ পয়সা নেওয়া হয়। কিন্তু সম্প্রতি ওয়াসা কর্তৃপক্ষ আগামী ১ আগস্ট থেকে প্রতি লিটার পানির দাম দ্বিগুণ অর্থাৎ ৮০ পয়সা নেওয়ার ঘোষণা দেয়।’

ক্রমবর্ধমান মূল্যস্ফীতির ফলে জনজীবনে দুর্বিসহ অবস্থা বিরাজ করছে। তার উপর ওয়াসার পানির দাম বৃদ্ধি করা হলে জনগণের দুর্দশা আরও বাড়বে। ফলে অবিলম্বে ওয়াসার পানির দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানাই। একইসঙ্গে মূল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত বাতিলের দাবিতে গণপ্রতিরোধ গড়ে তোলার জন্য ওই বিবৃতিতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানান বজলুর রশিদ।

সারাবাংলা/এএইচএইচ/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর