বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৬ সময় দেখুন
ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের আহ্বান জাতিসংঘ মহাসচিবের


ঢাকা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এই হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিতের আহ্বানও জানিয়েছেন তিনি।

শুক্রবার (১৯ ডিসেম্বর) গুতেরেসের মুখপাত্র স্টেফানে দুজারিক নিউইয়র্কে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘মহাসচিব আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের সঙ্গে সংগতি রেখে একটি দ্রুত, নিরপেক্ষ, পুঙ্খানুপুঙ্খ এবং স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়ছেন।’ এছাড়া ২০২৬ সালের জাতীয় নির্বাচনের আগে নির্বাচনের একটি সুন্দর পরিবেশ বজায় রাখতে সবাইকে সংযম প্রদর্শনের অনুরোধও করেছেন তিনি।

মহাসচিবের মতো একই আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। তিনি ওসমান হাদির হত্যাকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

বিবৃতিতে ভলকার তুর্ক বলেন, প্রতিশোধ ও বিদ্বেষ কেবল বিভাজন বাড়াবে এবং সবার অধিকার ক্ষুণ্ন করবে। কর্তৃপক্ষকে ঘটনার দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানা‌চ্ছি।

‌তি‌নি ব‌লেন, ওসমান হাদির মৃত্যুর খবর প্রকাশের পর দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ দেখা দিয়েছে। এ সময় কিছু ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার হয়েছে এবং সাংবাদিকরাও হামলার শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

জাতিসংঘের মানবাধিকার প্রধান আসন্ন জাতীয় নির্বাচনের প্রসঙ্গ উল্লেখ করে ব‌লেন, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে রাজনৈতিক জীবনে অংশ নেওয়া এবং ভিন্ন মত প্রকাশের অধিকার সুরক্ষিত করা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তি‌নি আরও উল্লেখ করেন, তার অফিস কর্তৃপক্ষ ও সব স্টেকহোল্ডারের সঙ্গে কাজ করতে প্রস্তুত, যাতে মানবাধিকার রক্ষা এবং সহিংসতা প্রতিরোধে সহায়তা করা যায়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর