সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

কড়াইল বস্তিতে বিএনপির হেলথ ক্যাম্পে ১২০০ রোগীর সেবা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ১৭৩ সময় দেখুন
কড়াইল বস্তিতে বিএনপির হেলথ ক্যাম্পে ১২০০ রোগীর সেবা


ঢাকা: কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলীয় উদ্যোগে দুই দিনব্যাপী হেলথ ক্যাম্প আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলা দিনব্যাপী ক্যাম্পে জ্বর, সর্দি, কাশি, শ্বাসকষ্ট, আঘাতজনিত সমস্যা এবং দুর্ঘটনায় আহতসহ বিভিন্ন জটিলতা নিয়ে আসা প্রায় ১২০০ রোগীকে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের তত্ত্বাবধানে ক্যাম্পের প্রথম অংশ কড়াইলের এরশাদ মাঠে এবং দ্বিতীয় অংশ ক-ব্লকের কবরস্থান গলিতে অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই চিকিৎসাসেবা কার্যক্রমে মেডিসিন, সার্জারি, গাইনী, শিশু, ইউরোলজি, হৃদরোগ, বার্ন ও প্লাস্টিক সার্জারি, অর্থোপেডিক্স, চক্ষু, নাক-কান-গলা—সহ বিভিন্ন বিভাগের প্রায় শতাধিক চিকিৎসক অংশ নেন এবং বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।

উপস্থিত চিকিৎসকদের মধ্যে ছিলেন বিএনপির সহ–স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও রেডিওলজি বিভাগের অধ্যাপক ডা. নজরুল ইসলাম; ইউরোলজি বিভাগের কনসালট্যান্ট ও ড্যাবের সহসভাপতি ডা. তৌহিদ উল ইসলাম জন; বিএমইউর অতিরিক্ত রেজিস্ট্রার ডা. সাইফুদ্দিন নিসার আহমেদ তুষান; ভাসকুলার সার্জন ডা. নিয়াজ আহমেদ চৌধুরী; অর্থোপেডিক সার্জন ডা. আলাউদ্দিন; রেডিওলজি কনসালট্যান্ট ডা. সোহরাব হোসেন; গাইনী ও অবস বিভাগের সহকারী অধ্যাপক ডা. ইসরাত জাহান; শিশু বিশেষজ্ঞ ডা. চন্দন; ইউরোলজিস্ট ডা. গাজী মোহাম্মদ শাহিনুল ইসলাম; কনসালট্যান্ট ডা. জাকিয়া সুলতানা মিতালি; চক্ষু বিশেষজ্ঞ ডা. নাজিম প্রমুখ।

আগামীকাল শুক্রবার সকাল ১০টা থেকে ক্যাম্পের দ্বিতীয় দিনের কার্যক্রম পুনরায় শুরু হয়ে দিনব্যাপী চলবে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর