শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন

কবি ও রাজনীতিবিদ কাজী রোজী আর নেই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৩৩ সময় দেখুন
কবি ও রাজনীতিবিদ কাজী রোজী আর নেই


সিনিয়র করেসপন্ডেন্ট

চলে গেলেন কবি ও সাবেক সংসদ সদস্য কাজী রোজী। শনিবার (১৯ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মেয়ে সুমী সিকান্দার এ খবর নিশ্চিত করেছেন।

সুমী সিকান্দার জানান, প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত কাজী রোজীকে গত ৩০ জানুয়ারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে আইসোলেশন ইউনিটের আইসিইউতে নেওয়া হয়। তার মস্তিষ্ক কাজ করছিল না। সেইসঙ্গে কিডনিতে ইনফেকশনও ছিল।

তিনি আরও জানান, কাজী রোজীর মরদেহ হাসপাতাল থেকে সেগুনবাগিচার নিজ বাসায় নেওয়া হয়েছে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী তাকে মিরপুরে দাফন করা হতে পারে।

কাজী রোজী ১৯৪৯ সালের ১ জানুয়ারি সাতক্ষীরায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কাজী শহীদুল ইসলাম। শিক্ষাজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে তিনি স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সরকারি চাকরি থেকে ২০০৭ সালে অবসর গ্রহণ করেন। পরে জাতীয় সংসদের ৫০টি সংরক্ষিত নারী আসনে প্রথমাবস্থায় নির্বাচিত অপর ৪৭ জন সদস্যের সঙ্গে ২০১৪ সালের ১৯ মার্চ সংসদ সদস্য পদে নির্বাচিত হন।

তিনি কবিতায় বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ও ২০২১ সালের বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক লাভ করেন। এছাড়াও অনন্যা সাহিত্য পুরস্কার, সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কারসহ অসংখ্য পুরস্কারে ভূষিত হন।

সারাবাংলা/এনআর/এম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom