বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

কমলগঞ্জে ‘অচেনা প্রাণী’র ভয়ে কেউ রাতে বের হয় না

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৩৩৮ সময় দেখুন
কমলগঞ্জে ‘অচেনা প্রাণী’র ভয়ে কেউ রাতে বের হয় না


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি::

অচেনা এক প্রাণীর অতর্কিত হামলার আতঙ্কে আতঙ্কিত মৌলভীবাজারের কমলগঞ্জে ‘অচেনা এক প্রাণী’র হাত থেকে বাঁচতে গ্রামবাসী রাতদিনে দলবেঁধে পাহারা দিচ্ছে। গত ৩ নভেম্বর বুধবার এই প্রাণীটির আক্রমণে আহত হয়েছে মুন্সীবাজার ইউনিয়নের হরিশ্মরণ গ্রামের নারী-শিশুসহ ৫জন।

এলাকার দীপক মল্লিকের শিশু পুত্র দুর্জয় মল্লিক (২)কে দুপুরে আক্রমণ করে মুখন্ডল, শরীরের বিভিন্ন অংশে ক্ষতবিক্ষত করে রক্তাক্ত জখম করে। এ সময় পাশে ছিল তার ভাই দিব্য মল্লিক (৫) তাকেও রক্তাক্ত জখম করে। শিশুদের চিৎকারে শিশুটির
মাসহ বাড়ির লোকজন এগিয়ে আসলে প্রাণীটি পালিয়ে যায়। তাদের অবস্থা আশংকাজনক থাকায় সিলেট রাগিব রাবেয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, অদ্ভুত আকৃতির প্রাণীটা দেখতে অনেকটা কুকুরের মতো হলেও খুব তরতাজা। প্রাণীটি একা কোন ব্যক্তিকে দেখলেই আক্রমণ করে। তাই এই অচেনা প্রাণীর হাত থেকে বাঁচতে তারা এখন লাঠি হাতে দলবদ্ধভাবে চলাচল করছে। রাতে হাটবাজার থেকে ফেরার পথে অনেককেই লাঠি হাতে দেখা যায়।

একইদিন প্রাণীটির আক্রমণের শিকার হন একই গ্রামের বিমান রায় এর স্ত্রী জয়ারানী রায় (৩০) ও শিশু পুত্র বিপ্লব রায় (১০), মখলিছ মিয়ার শিশু কন্যা মরিয়ম জান্নান শেফি (৮)। তারা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন।

এদিকে অদ্ভুত আকৃতির এই প্রাণীকে নিয়ে এলাকায় শুরু হয়েছে বিভিন্ন কল্পকাহীনি। অদ্ভুত এই প্রাণীর ভয়ে একা কেউ রাতে বাহিরে বের হচ্ছেন না। দিনে মাঠে কাজ করতেও সতর্ক থাকছেন। তাদের ধারণা এই প্রাণীটি ক্ষেতে ঝোপঝাড়ে লুকিয়ে থাকে।

কমলগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ হেদায়েত উল্লাহ বলেন, এরকম ঘটনা খুব কমই শুনা যায়। এটা হয়তো কুকুর অথবা খেক শিয়াল হতে পারে, আক্রান্তরা অবশ্যই ভ্যাকসিন নিতে হবে।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর