বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন

কমলগঞ্জ পৌরসভায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ১২৩ সময় দেখুন
কমলগঞ্জ পৌরসভায় জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত


শাব্বির এলাহী, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ::

মৌলভীবাজারের  কমলগঞ্জ পৌরসভার আয়োজনে পালিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩। সোমবার দুপুরে দিবসটি উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও পৌরসভা প্রাঙ্গনে দিন ব্যাপী উন্নয়ন মেলার আয়োজন করা হয়।

পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিন,আনসার শোকরানা মান্না,জসিম উদ্দিন শাকিল,মুসলিমা বেগম,মহিলা নেতৃ মুন্না রায়,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সায়েক আহমেদ, সদস্য আবুল কালাম কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান,সাংবাদিক সাজিদুর রহমান সাজু,শাব্বির এলাহী, পৌর সেচ্ছালীগের সভাপতি সালেহ আহমেদ,সাধারন সম্পাদক আজহার মাহমুদ অপু প্রমুখ।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ,স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধি,পৌরসভার কাউন্সিলর,শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত পৌর নাগরিক ও শিক্ষার্থীদের মাঝে পাঁচ শতাধিক গাছের চারা বিতরন করা হয়।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর