বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

‘করোনার চেয়েও ভয়ংকর মহামারির জন্য প্রস্তুত থাকতে হবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৪ মে, ২০২৩
  • ১১৮ সময় দেখুন
‘করোনার চেয়েও ভয়ংকর মহামারির জন্য প্রস্তুত থাকতে হবে’


আন্তর্জাতিক ডেস্ক

কোভিড-১৯ মহামারির চেয়েও ভয়ংকর মহামারির ব্যাপারে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক ড. টেড্রস আধানম গেব্রিয়াসুস। তিনি পরবর্তী মহামারির জন্য দেশগুলোকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২৩ মে) সুইজারল্যান্ডের জেনেভায় ৭৬তম বিশ্ব স্বাস্থ্য সমাবেশে প্রতিবেদন পেশ করার সময় ডব্লিউএইচওর প্রধান পরবর্তী মহামারির ব্যাপারে সতর্ক করে দেন।

তিনি বলেন, ‘কোভিড-১৯ এখনও একটি হুমকি— কিন্তু আমাদের মোকাবিলা করতে হবে এমন ঝুঁকিগুলোর মধ্যে এটিই একমাত্র নয়।’

ডব্লিউএইচও প্রধান সতর্ক করে দিয়ে বলেন, করোনাভাইরাস মহামারির কারণে বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি অবস্থা উঠিয়ে নেওয়ার অর্থ এই নয় যে ঝুঁকি শেষ হয়ে গেছে। করোনার আরও নতুন ভ্যারিয়েন্ট উদ্ভূত হওয়ার আশঙ্কা এখনও আছে।

তিনি বলেন, ‘কোভিডের আরেকটি ভ্যারিয়েন্ট উদ্ভূত হওয়ার হুমকি এখনও রয়ে গেছে। এতে নতুন করে এই রোগ ও মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। এছাড়া নতুন করে আরও ভয়ংকর রোগজীবাণু উদ্ভূত হওয়ার মারাত্মক হুমকি রয়েছে।’

রূপান্তরিত সংকট মোকাবিলায় কার্যকর বৈশ্বিক ব্যবস্থার প্রয়োজনীয়তার উপর জোর দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান। তিনি বলেন, যখন পরবর্তী মহামারি আঘাত হানবে— আমাদের অবশ্যই সিদ্ধান্তমূলক, সম্মিলিতভাবে এবং ন্যায়সঙ্গতভাবে তা মোকাবিলার করার প্রস্তুতি থাকতে হবে।

২০১৯ সালের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম কোভিড-১৯ শনাক্ত হয়। কয়েক মাসের মধ্যে গোটা বিশ্বে তা ছড়িয়ে পড়ে। কোভিড-১৯ মহামারিতে বিশ্বে এ পর্যন্ত ৬৮ লাখ ৮১ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর