বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :

করোনায় মৃত্যু ও শনাক্ত জাগাচ্ছে আশা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২১ আগস্ট, ২০২১
  • ৩১৫ সময় দেখুন
করোনায় মৃত্যু ও শনাক্ত জাগাচ্ছে আশা


ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: করোনায় দেশে মৃত্যুর সংখ্যা কমতে শুরু করেছে। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ১২০ জনের মৃত্যু হয়েছে।৫১ দিন পর একদিনে এটি সর্বনিম্ন মৃত্যু। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হলো ২৫ হাজার ১৪৩ জনের।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৯১ জন। ফলে দেশে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪ জনে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় মোট ২৩ হাজার ৮৮২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ১৬ দশমিক ৭১ শতাংশ।

 



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর