মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

কর্ণফুলীতে ন্যায্য দাবি আদায়ে প্রিমিয়ার সিমেন্টের কর্মচারীদের বিক্ষোভ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭৯ সময় দেখুন
কর্ণফুলীতে ন্যায্য দাবি আদায়ে প্রিমিয়ার সিমেন্টের কর্মচারীদের বিক্ষোভ

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের কর্ণফুলীতে ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে প্রিমিয়ার সিমেন্ট লিমিটেড কারখানার কর্মচারীরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে উপজেলার ইছানগর এলাকায় প্রিমিয়ার সিমেন্ট কারখানার প্রধান ফটকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় কর্মচারীরা বিভিন্ন দাবিতে স্লোগান দেন এবং দ্রুত দাবি বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

বিক্ষোভকারীরা জানান, দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন ন্যায্য দাবি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আসছেন। প্রতিবারই দাবি পূরণের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি বলে অভিযোগ তাদের। প্রত্যাশিত সমাধান না পাওয়ায় বাধ্য হয়ে তারা বিক্ষোভ কর্মসূচিতে নেমেছেন বলে জানান কর্মচারীরা।

কর্মচারীদের অভিযোগ, তাদের চাকরি স্থায়ীকরণের কথা বলা হলেও স্থায়ী হওয়ার পর একজন কর্মচারী যে সুযোগ-সুবিধা পাওয়ার কথা, তারা তা পাচ্ছেন না। একই সঙ্গে গত জানুয়ারি মাস থেকে ইনক্রিমেন্ট দেওয়ার কথা বলা হলেও পরবর্তীতে গত আগস্ট মাসে তাদের জানানো হয়, চলতি বছরে আর ইনক্রিমেন্ট দেওয়া হবে না। আগামী জানুয়ারি মাসে ইনক্রিমেন্ট দেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

বিক্ষোভকারীরা আরও অভিযোগ করেন, এভাবে দীর্ঘদিন ধরে তাদের ঘুরানো হচ্ছে এবং ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে। তাদের দাবি, ২০২৪ সালে একবার ইনক্রিমেন্ট দেওয়া হয়েছিলো। এর আগে তারা কখনো ইনক্রিমেন্ট পায়নি।

এসময় বিক্ষোভকারারা তাদের দাবি উত্থাপন করে বলেন, আমাদেরকে সর্ব নিম্ন ২০% হারে বেতন বৃদ্ধি ও ০৭ মাসের এরিয়া বিল সহ এবং ফুডিং বিল প্রতিমাসের বেতন সাথে দিতে হবে। যা আজকের মধ্যে সমধান করতে হবে। বছরে যৌক্তিক হারে শ্রমিকের বেতন বৃদ্ধি করতে হবে। শ্রমিকদেও প্রভিডেন্ট ফান্ড চালু করার ব্যবস্থা করতে হবে। ফ্যাক্টরির কোন শ্রমিক আহত হলে তার চিকিৎসার ব্যবস্থা কোম্পানিকে বহন করতে হবে। চাকুরীর স্থায়ীত্ব ও নিরাপত্তা দিতে হবে এবং শ্রমিকদের চাকুরিচ্যুত করলে একমাস তাকে চাকুরি করার সুযোগসহ তিন মাসের বেতন দিতে হবে।

এছাড়াও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে কোম্পানির কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের চাকরি থেকে বরখাস্ত করার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন কর্মচারীরা।

এ বিষয়ে প্রিমিয়ার সিমেন্ট কারখানার অ্যাডমিন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, “আমরা ইনক্রিমেন্টের বিষয়ে যাবতীয় কাগজপত্র হেড অফিসে পাঠিয়েছি। অফিস থেকে যে সিদ্ধান্ত আসবে, তা তাদের জানিয়ে দেওয়া হবে।”

২০২৪ সালের আগে কর্মচারীদের ইনক্রিমেন্ট দেওয়া হয়েছিল কি না—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “২০২৪ সালে দেওয়া হয়েছিল। তার আগে কখনো দেওয়া হয়েছিল কি না, তা আমার জানা নেই।”

প্রিমিয়ার সিমেন্ট কারখানার জিএম মিজবাউল হকের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো বক্তব্য না দিয়ে চলে যান।

এদিকে, বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে কারখানা এলাকায় কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

কর্মচারীরা তাদের দাবিগুলো দ্রুত বাস্তবায়নে কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করেছেন। একই সঙ্গে দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের কর্মবিরতি অব্যাহত থাকবে এবং পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর