রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

কর্মসূচি চূড়ান্ত, ঘোষণা বুধবার: খসরু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ১০৪ সময় দেখুন
কর্মসূচি চূড়ান্ত, ঘোষণা বুধবার: খসরু


ঢাকা: জোট শরিকদের সঙ্গে বৈঠকে করে চলমান আন্দোলনের নতুন কর্মসূচি চূড়ান্ত করেছে বিএনপি। আগামী বুধবার (১২ জুলাই) আলাদা আলাদা সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

সোমবার (১০ জুলাই) সন্ধ্যায় গুলশানে বিএনপির চেয়ারপারনের রাজনৈতিক কার্যালয়ে গণতন্ত্র মঞ্চ, এলডিপি, বাংলাদেশ লেবার পার্টি এবং ড. রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ গণঅধিকার পরিষদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক শেষে এ তথ্য জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

গণতন্ত্র মঞ্চ ও এলডিপির বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগীর। এসব বৈঠকে আরও ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও আবদুল আউয়াল মিন্টু।

গণতন্ত্র মঞ্চের বৈঠকে জেএসডির আ স ম আবদুর রব, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, জনসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবুল ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম। এ ছাড়া গণঅধিকার পরিষদের (রেজা কিবরিয়া) প্রতিনিধি দলে ছিলেন ফারুক হাসান, অবসরপ্রাপ্ত কর্নেল মিয়া মশিউজ্জামান, অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল হাবিবুর রহমান, জে আবেদীন শিশির, সাদ্দাম হোসেন, মোহাম্মদ আতিকুল্লাহ, তারেক রহমান, আরিফুর রহমান তুহিন, আবুল কালাম আজাদ, শেখ খায়রুল কবির, মো. তারেক রহমান ও মোহাম্মদ শামসুদ্দিন।

এলডিপির প্রতিনিধি দলে ছিলেন দলের মহাসচিব রেদোয়ান আহমেদ, নিয়ামুল বশির, এসএম মোরশেদ, অধ্যক্ষ সাকলাইন, মাহবুবুর রহমান, বিল্লাহ হোসেন মিয়াজী ও আবুল হাসেম এবং লেবার পার্টির বৈঠকে দলের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এসএম ইউসুফ, আমিনুল ইসলাম রাজু, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা ও খোন্দকার মিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।

The post কর্মসূচি চূড়ান্ত, ঘোষণা বুধবার: খসরু appeared first on Sarabangla | Breaking News | Sports | Entertainment.



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর