বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

কলম্বিয়ার কারাগারে দাঙ্গা ও আগুনে ৪৯ কয়েদি নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১৮৭ সময় দেখুন
কলম্বিয়ার কারাগারে দাঙ্গা ও আগুনে ৪৯ কয়েদি নিহত


আন্তর্জাতিক ডেস্ক

কলম্বিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর তুলুয়ার একটি কারাগারে দাঙ্গার সময় আগুন লেগে কমপক্ষে ৪৯ কয়েদি মারা গেছেন। আহত হয়েছেন বহু। দেশটির জাতীয় কারাগার সংস্থার প্রধান জেনারেল টিটো কাস্তেলানোস মঙ্গলবার এ তথ্য প্রকাশ করেছেন।

বিবিসির খবরে বলা হয়, মঙ্গলবার (২৮ জুন) তুলুয়া কারাগারে কয়েদিদের মধ্যে দাঙ্গার সূত্রপাত হয়। এসময় কারারক্ষীরা বাধা দিলে কয়েদিরা ম্যাট্রেসে আগুন লাগিয়ে দেয়। এরপর সেই আগুন ছড়িয়ে পড়ে।

ওই কারাগারে মোট কয়েদির সংখ্যা ১ হাজার ২৬৭ জন। কারাগারের যে ওয়ার্ডে আগুন লাগে সেখানে ওই সময় ১৮০ জন কয়েদি ছিলেন।

কারাপ্রধান জেনারেল টিটো ক্যাস্টিল্যানোস স্থানীয় এক রেডিওতে দেওয়া সাক্ষাৎকারে বলেন, দাঙ্গার ফলে আগুন লাগার পর কারাগারের কয়েদিরা স্বাভাবিকভাবেই আতঙ্কে পালানোর চেষ্টা করেন। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারারক্ষীরা গুলি ছুঁড়েন। এতে হতাহতের ঘটনা ঘটে।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় কোনো কয়েদি পালাতে পারেননি। আগুন লাগার পরই দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেন। আহতদের দ্রুত উদ্ধার করা হয়।

ওই শহরের বাসিন্দারা বিবিসিকে জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে কারাগারের ভেতরে আগুনের শিখা দেখা যায়। কারাগারে আগুনের ধুঁয়া অনেক দূর থেকেও দেখা গিয়েছিল।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর