সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে এদিন’র পত্রিকার প্রতিনিধি সম্মেলন যবিপ্রবি পদার্থবিজ্ঞান বিভাগে নিয়োগ ও পদোন্নতি জটিলতা, স্থবির একাডেমিক কার্যক্রম হোয়াটসঅ্যাপের নিরাপত্তায় নতুন ফিচার ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর জবি ছাত্রীকে মেস থেকে আটকের চেষ্টা র‍্যাবের, শিক্ষকদের হস্তক্ষেপ রোহিঙ্গাদের যাচাই প্রক্রিয়া ত্বরান্বিত করা হচ্ছে: শামা ওবায়েদ 8 months, Moscow-to-Munich flights, but now he is ‘fed up’: Behind Russia No. 1 Ian Nepomniachtchi’s tattoos | Chess News Samay Raina Calls Medha Shankr ‘Sabse Achhi Dost’ On India’s Got Latent 2 Episode Amid Dating Rumours | Bollywood News শরীয়তপুরে জমকালো আয়োজনে ফাতেমা মেধা বৃত্তি ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা দর্শক সারিতে বসে জাসাসের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করলেন প্রধানমন্ত্রী

কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবক সংগঠনের নতুন কমিটি, সভাপতি রানেল ও সাধারণ সম্পাদক কামাল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৫ সময় দেখুন
কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবক সংগঠনের নতুন কমিটি, সভাপতি রানেল ও সাধারণ সম্পাদক কামাল

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর সদর উপজেলার কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবক সংগঠনের আগামী দুই বছরের জন্য ৬১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ও তিন সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে মো. রানেল হাওলাদার এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. কামাল হোসেন দায়িত্ব পেয়েছেন।

২০২০ সালের ১৫ এপ্রিল করোনা মহামারির সংকটময় সময়ে স্থানীয় একঝাঁক উদ্যমী যুবকের উদ্যোগে সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি অরাজনৈতিকভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

নতুন কমিটির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন সিনিয়র সহ-সভাপতি মো. মুনান হাওলাদার, সহ-সভাপতি মো. জামিল হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. রাকিব হোসেন, অর্থ সম্পাদক তাজিম উদ্দীন, দপ্তর সম্পাদক সাব্বির হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. সাকির আহমেদ, সমাজসেবা বিষয়ক সম্পাদক কাজী মহিবুর এবং নারী বিষয়ক সম্পাদক তন্নি খানম।

উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন—গোলাম রসুল সোহাগ, কামরুল তালুকদার ও কামাল মাসুম।

সংগঠনটির উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে করোনাকালে খাদ্য সহায়তা, রাস্তাঘাট সংস্কারে উদ্যোগ, বৃক্ষরোপণ ও ‘প্রজেক্ট অক্সিজেন’, বেড়িবাঁধ নির্মাণে সহযোগিতা, ব্লাড ক্যাম্পেইন ও রক্তদান কর্মসূচি, শীতবস্ত্র ও ঈদসামগ্রী বিতরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান, খেলাধুলার আয়োজন, ক্যারিয়ার গাইডলাইন এবং দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান।

কমিটি ঘোষণা শেষে এক যৌথ বিবৃতিতে সভাপতি মো. রানেল হাওলাদার ও সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন বলেন, “কলাখালী ইউনিয়ন যুব স্বেচ্ছাসেবক সংগঠন সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং থাকবে। নতুন কমিটি গঠনের মাধ্যমে আমাদের দায়িত্ব আরও বেড়েছে। আগামী দুই বছর রাস্তাঘাট মেরামত, রক্তদান, পরিবেশ রক্ষা ও শিক্ষা সহায়তাসহ সামাজিক ও মানবিক কার্যক্রম আরও বেগবান করা হবে।”

তারা আরও বলেন, কলাখালী ইউনিয়নকে মাদকমুক্ত, সুশিক্ষিত ও আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তাদের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য বাস্তবায়নে এলাকাবাসীর দোয়া, পরামর্শ ও সহযোগিতা কামনা করেন তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর