বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

কলারোয়ায় বেগম রোকেয়া দিবসে ৫ জয়িতাকে সম্মাননা ক্রেস্ট বিতরণ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৮২ সময় দেখুন


কামরুল হাসান, কলারোয়া প্রতিনিধি ::

“নারী-কন্যার সুরক্ষা করি সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কলারোয়ায় বেগম রোকেয়া দিবস এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, সমাজের প্রত্যেক নারীই জয়িতা। একজন নারীও নেই যে তারা জয়িতা নয় এবং প্রত্যেক নারীই সমাজে নিজ ভূমিকায় কোন না কোনভাবে জয় করছে।

(সোমবার) ৯ ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে অনুষ্ঠিত আলেচনা সভায় মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন নাহার আক্তার এঁর সঞ্চালনায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন অফিসার ওয়াহিদ মুরাদ, সমবায় অফিসার অনিমেষ কুমার, দারিদ্র্য বিমোচন অফিসার সাইফুল ইসলাম, কৃষি উদ্ভিদ সংরক্ষণ অফিসার জিয়াউল হক প্রমুখ। আলোচনা শেষে বিভিন্ন অবদানে সাফল্য অর্জনকারী ৫ জয়িতাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

তারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী শিউলী পারভীন, শিক্ষা-চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হুমাইরা ইয়াসমিন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা শাইলা জাহান , নির্যাতনের বিভীষিকা ভুলে নতুন উদ্যমে জীবন গড়ার সাহসী নারী মাহফুজা খাতুন ও সফল জননী হিসেবে শাহানাজ পারভীনকে উপহার হিসেবে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় উপজেলার দায়িত্বরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ এবং জয়িতাদের স্বজনরা উপস্থিত ছিলেন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর