বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে এখন পর্যন্ত নিহত ৩২, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ানোর আশঙ্কা Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয়

কলেজের ছুটির তালিকায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৫ মে, ২০২৬
  • ১৫৩ সময় দেখুন
কলেজের ছুটির তালিকায় শিক্ষা মন্ত্রণালয়ের সংশোধন


ঢাকা: ঈদুল আজহায় সরকারি-বেসরকারি কলেজের ছুটির তালিকায় সংশোধন আনা হয়েছে। ঈদুল আজহার ছুটিতে পরিবর্তন আনা হয়েছে।

রোববার (২৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ তালিকা প্রকাশ করেছে।

সংশোধিত ছুটির তালিকা অনুযায়ী, ঈদুল আজহার ছুটি শুরু ২২ মে (শুক্রবার) থেকে। এ ছুটি শেষ হবে ৬ জুন ২০২৬। তবে সাপ্তাহিক ছুটি বাদে মোট ১০ দিন ছুটি গণনা করা হয়েছে সংশোধিত ছুটিতে। সাপ্তাহিক ছুটি নিয়ে মোট ১৬ দিন ছুটি থাকবে সরকারি- বেসরকারি কলেজগুলো। ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে প্রকাশিত কলেজের আগের ছুটির তালিকায় ২৪ মে থেকে জুন পর্যন্ত ছুটি ছিল। নতুন সংশোধিত ছুটির তালিকায় ২২ মে থেকে ৬ জুন ২০২৬ পর্যন্ত ছুটি।

ফলে ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি শেষে রোববার ৭ জুন এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান শুরু হবে। এতে এসব পর্যায়ের শিক্ষার্থীরা সাপ্তাহিক ছুটিসহ টানা ১৬ দিনের ছুটি পাচ্ছে।

এদিকে মাদরাসার শিক্ষার্থীরা আরও দীর্ঘ ছুটি পাচ্ছে। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদরাসাগুলোয় ২৪ মে ছুটি শুরু হয়ে চলবে ১১ জুন পর্যন্ত। পরে ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন রোববার ক্লাস শুরু হবে। ফলে মাদরাসার শিক্ষার্থীরা প্রায় ২৩ দিনের ছুটি পাচ্ছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom