শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

কাউন্সিলর চিত্তরঞ্জন দাসকে আ.লীগ থেকে বহিষ্কার

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ৩১৪ সময় দেখুন
কাউন্সিলর চিত্তরঞ্জন দাসকে আ.লীগ থেকে বহিষ্কার


সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর একটি ভিডিও ভাইরাল হওয়ায় সমালোচনার মুখে পড়া ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সবুজবাগ থানার সাধারণ সম্পাদক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর লায়ন চিত্তরঞ্জন দাসকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৫ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ একটি সুসংগঠিত সুশৃঙ্খল সংগঠন। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের নির্দেশে সবুজবাগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন চিত্তরঞ্জন দাসকে অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে চিত্তরঞ্জনের আপত্তিকর একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ভুক্তভোগী ওই নারী তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। গত সোমবার ওই মামলায় জামিন পাওয়ার পর চিত্তরঞ্জন এ বিষয়ে একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। যেখানে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি।

সারাবাংলা/এনআর/এসএসএ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর