মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News

কাজ করছিলেন ২০০০ কর্মী, রাজকোটের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আহত চার দমকল কর্মী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১১২ সময় দেখুন



Last Updated:

গুজরাতের রাজকোটে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন, বৃহস্পতিবার ভরদুপুরে এই অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সংবাদমাধ্যম সূত্রে খবর, এজিআই জিআইডিসি রাসায়নিক কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলের এক আধিকারিক এই ঘটনায় জখম হয়েছেন।

ভরদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড রাজকোটে। ছবি- সংগৃহীত।

রাজকোট: গুজরাতের রাজকোটে একটি রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন, বৃহস্পতিবার ভরদুপুরে এই অগ্নিকাণ্ডে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সংবাদমাধ্যম সূত্রে খবর, এজিআই জিআইডিসি রাসায়নিক কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকলের এক আধিকারিক এই ঘটনায় জখম হয়েছেন।

আরও পড়ুন: ৭৯ টাকা দিয়ে ক্রিম কিনেছিলেন, ফর্সা হতে! এই ব্যক্তির সঙ্গে যা হল, অবাক কাণ্ড

দমকল সূত্রের খবর, এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে যখন একটি ট্রাক থেকে ন্যাপথলিন নামানো হচ্ছিল, সেই সময়েই আগুন লেগে যায়।

এই প্রসঙ্গে দমকলের এক আধিকারিক জানান, “আমরা ঠিক কীভাবে আগুন লাগল তা অনুসন্ধান করছি। তবে কারখানায় প্রচুর পরিমাণে দাহ্য রাসায়নিক রাখা ছিল। এরফলেই গোটা কারখানাতেই আগুন ছড়িয়ে পড়ে।

ওই কারখানায় থাকা দুটি গাড়ি এবং দুটি বাইক সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে।

আরও পড়ুন: বৃহৎ সংস্থার হাত ধরে ত্রিপুরায় শিল্পে বিনিয়োগের ব্যাপারে আশাবাদী প্রশাসন 

এই প্রসঙ্গে এক দমকল আধিকারিক বলেন, “ওই কারখানায় এত বেশি আগুন ছড়িয়ে পড়েছিল। আমাদের জল নয় ফোম ছড়াতে হয়েছে।”

আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে চার দমকলকর্মী দমবন্ধ হয়ে পড়েন। তাঁদের চিকিৎসা চলছে। ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীর মোট ৫০ জন কর্মীকে পাঠানো হয়েছে।

যখন প্রতিবেদন লেখা হচ্ছে, শেষ পাওয়া খবর অনুযায়ী আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি বলেই জানানো হয়েছে দমকল বাহিনী পক্ষ থেকে।

বাংলা খবর/ খবর/দেশ/

Fire: কাজ করছিলেন ২০০০ কর্মী, রাজকোটের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড! আহত চার দমকল কর্মী



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর